Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ডিজিটাল যুগের ডিজিটাল আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’, কতটা প্রভাব ফেলবে?

ডিজিটাল যুগের ডিজিটাল আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’, কতটা প্রভাব ফেলবে?

Online Desk মে 21, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক : আধুনিক যুগের অন্যতম লেখক কাফকা। তাঁর লেখা বিখ্যাত উপন্যাস ‘মেটামরফোসিস’। সেই উপন্যাস এবার নেমে এল বাস্তবে। ১৯৯৭-র পর যে সকল শিশুরা ভুমিষ্ট হয়েছেন তাদের কে জেন জি বলা হয়। এবার তাদের আন্দোলনে রীতিমত তোলপাড় নেটমাধ্যম। নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ককরোচ জনতা পার্টি। আর যার ফলোয়ার্স সংখ্যা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিজেপির ফলোয়ার্স-র সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। কিন্তু কেন এই অদ্ভুত নাম জানা গিয়েছে, এই নামের পেছনে এক চরম অপমানের গল্প। কিছুদিন আগে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত মিশ্র দেশের যুব সমাজ কে লক্ষ্য করে বলেন যে তাঁরা সকলে অলস প্রকৃতির, কাজ করতে চায় না পরবর্তী কালে সাংবাদিক হইয়ে বা কনটেন্ট ক্রিয়েটর হয়ে দেশের নামে বিবৃতি দেয়। এরপর সারা দেশ জুড়ে সমাজমাধ্যমে শুরু হয়ে ডিজিটাল আন্দোলন। কিন্তু সম্প্রতি সেই দলের এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করে দেওয়া হয়। কিছুদিন আগে শুরু হওয়া এই পলিটিক্যাল স্যাটায়ার এর সদস্য গ্রহণ করেন রাজনৈতিক দলের নানান সাংসদরা।
আত্মবর্ণনায় তারা বলছে, ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’। সদরদপ্তর কোথায়? যেখানে যেখানে ওয়াইফাই কাজ করে, সর্বত্রই। অফিসিয়াল ওয়েবসাইটটি রাজনৈতিক পোর্টাল কম বরং ইস্তাহারের ছদ্মবেশে জেন-জি স্টার্ট-আপ সুলভ। প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বর্তমানে বস্টনে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করছেন। এই পলিটিকাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট গত ১৬ মে সিজেপি নামক এই অনলাইন ব্যঙ্গাত্মক রাজনৈতিক গ্রুপটি তৈরি করেন। মাত্র কয়েক দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর পার্টির ফলোয়ার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। সেই দলে রয়েছে মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের মতো নামও। প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্যের জেরে অনলাইন রসিকতা দিয়ে যা শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত ভাইরাল রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। অভিজিতের বক্তব্য, কখনও ভাবিনি এতটা সাড়া মিলবে। এই সমর্থন ‘সম্পূর্ণ জৈবিক’। শুরুতে অভিজিৎ লিখেছিলেন, ‘সব আরশোলা জোটবদ্ধ হলে কী হবে?’ তাঁর এই সামান্য এক প্রশ্নই ইন্টারনেটে আন্দোলনের চেহারা নিয়ে নিয়েছে। সিজেপির ওয়েবসাইট খোলাখুলি স্বীকার করছে, এটি স্যাটায়ার প্রোজেক্ট। তবে তাদের ‘নকল ইস্তাহার’ সুকৌশলে বাস্তব রাজনৈতিক প্রত্যাশাগুলিকে তুলে ধরছে।
এখন একটাই প্রশ্ন বাংলাদেশ থেকে শুরু করে নেপালের মত এদেশে ও কি আছড়ে পড়তে পারে জেন জি আন্দোলন? এই ডিজিটাল আন্দোলন কি বাস্তবের মাটিতে নেমে আসবে? সেটা একমাত্র সময় বলবে।

Post Views: 135

Continue Reading

Previous: গেরুয়া আবিরে জেলায় জেলায় বিজেপির বিজয় মিছিল
Next: তীব্র দাবদাহে হাঁসফাস অবস্থা, স্বস্তির ভরসা আমপান্না

সম্পর্কিত গল্প

Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
1000277447.jpg

মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.