Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুজো দেখতে নয় মন্ডপ থেকে বাস স্ট্যান্ড বউ খুঁজে বেড়াচ্ছে সুখচান!

পুজো দেখতে নয় মন্ডপ থেকে বাস স্ট্যান্ড বউ খুঁজে বেড়াচ্ছে সুখচান!

Online Desk অক্টোবর 23, 2023
1000144534.jpg

নিজস্ব প্রতিনিধি: বাপের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার নাম করে নিখোঁজ এক গৃহ বধূ। নিখোঁজ বউকে খুঁজতে বিভিন্ন পুজোর মণ্ডপ, মেলা ঘুরে অবশেষে ধুপগুড়ির জলঢাকা বাজারে এসে হন্যে হয়ে স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন স্বামী। নিখোঁজ গৃহবধুর নাম লক্ষ্মী রায়। জানা গেছে, ময়নাগুড়ির ভোট পার্টি এলাকার যুবক সুখচান মন্ডলের সঙ্গে,হেলা পাকরির লক্ষ্মী রায়ের বিয়ে হয় দেড় বছর আগে। বাপের বাড়িতে অনুষ্ঠান থাকায় স্বামী সুখচান মন্ডল স্ত্রী লক্ষী রায়কে বাপের বাড়িতে দিয়ে আসে। এরপর বাপের বাড়ি থেকে 12 দিন আগে নিখোঁজ হয়ে যায় স্ত্রী লক্ষ্মী রায়। আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গৃহবধূর খোঁজ না পেয়ে ১৮ তারিখ স্ত্রীকে ফিরে পেতে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয় স্বামী সুখ চান মন্ডল। স্ত্রীকে ফিরে পেতে জলঢাকা বাজারে এসে ঘোরাঘুরি করতে দেখা যায় গৃহবধুর স্বামীকে। তিনি জানান,অচেনা এক যুবক ফোন করে আমাকে হুমকি দিতে থাকে এবং জলঢাকা বাজারে আসতে বলে,নিখোঁজ গৃহবধর স্বামী আরো জানায়, আমার স্ত্রী আমাকে ফোনে বলে, আমি এখানে থাকতে পারছি না আমি ফিরে যেতে চাই তোমার কাছে। যা শুনেই দুশ্চিন্তায় পড়ে যায় স্বামী সুখ চান মন্ডল।নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনের কাছে কাতর আবেদন করেন যুবক।

Post Views: 124

Continue Reading

Previous: বড় পুজোর উদ্যোক্তাদের দায়িত্বশীল হওয়ার সময় এসেছে
Next: প্রশাসনের নির্দেশে হাজার হাজার ট্রলার নামখানায়

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.