স্পোর্টস ডেস্ক : ভারতের হয়ে ২০২৭ বিশ্বকাপ খেলবেন কিনা বিরাট কোহলি আর রোহিত শর্মা জুটি এই নিয়ে সংশয় আছে। বিরাট আর রোহিত দুজনেই ২০২৭ বিশ্বকাপে মাঠে নেমে দলকে জেতাতে প্রস্তুত।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের একদিনের সিরিজের নামবে টিম ইন্ডিয়া। তার আগে কোহলি বললেন,’ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। আর সেটাই আমার প্রেরণা। সবকিছু উজাড় করে দিতে চাই। লক্ষ্য একটাই, বিশ্বকাপ জেতা। আর তার জন্য যা কিছু করতে হয়, আমি পুরোপুরি প্রস্তুত।আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি যে আরও স্বাধীনভাবে খেলব। মানুষ আমার কাছ থেকে কী প্রত্যাশা করছে, সেটা নিয়ে আর ভাবব না। দীর্ঘ সময় ধরে আমার ভূমিকা ছিল পরিস্থিতি সামলে রাখা।আমি সচেতনভাবে এমন কিছু করার চেষ্টা করছি, যাতে ম্যাচে ৩০-৪০ রান বেশি যোগ করতে পারি। আমি এমন জায়গায় থাকতে চাই, যেখানে শুরুতে ঝুঁকি না নেওয়ার কারণ হবে পরে আরও বড় ঝুঁকি নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। একটা সময় বলব, এবার অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ার সময়।অন্য দলগুলো যদি আপনাকে ৩৪০-৩৫০ রান করার দিকে ঠেলে দেয়, তাহলে আমাদেরও ৩৫০-৩৬০ রান করতে পারা উচিত। এখন আমি ঝুঁকি নিতে পুরোপুরি প্রস্তুত। কারণ আমি জানি, সেখানে রান করতে পারলে আমরা সহজেই ৩৫০-৩৬০ করতে পারব। আর আমি যদি দীর্ঘক্ষণ ব্যাট করতে পারি, তাহলে শেষদিকে আরও বেশি আক্রমণ করতে পারব।’আর রোহিত শর্মা বললেন,’আমার কাজ শেষ হয়ে গিয়েছে, এই ভাবনা আমার মাথায় কখনও আসবে না। আমি যতদিন খেলছি, ততদিন সামনে সবসময় কিছু না কিছু লক্ষ্য থাকবে। আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আমার জন্য সামনে কী অপেক্ষা করছে, সেটাও দেখছি।বিশ্বকাপ যখন হয়, যখন আমরা কোনও আইসিসি টুর্নামেন্ট খেলি, তখন তার নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। আপনাকে বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়, বিভিন্ন মাঠে খেলতে হয়। তাই আপনাকে অন্যভাবে প্রস্তুতি নিতে হয়, অন্যভাবে ভাবতে হয়। সেটাই চ্যালেঞ্জ।’