Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হিমেল হাওয়ায় থমকে ঝাড়গ্রাম, কনকনে ঠান্ডায় নাজেহাল জেলার মানুষ

হিমেল হাওয়ায় থমকে ঝাড়গ্রাম, কনকনে ঠান্ডায় নাজেহাল জেলার মানুষ

Online Desk ডিসেম্বর 26, 2025
jhargram.jpg

অরূপ ঘোষ, ওঙ্কার ডেস্ক: বছর শেষে শীতের দাপট ক্রমশ বাড়ছে জঙ্গলমহলে। রাত নামলেই হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ঝাড়গ্রাম জেলা। শীতের এই আচমকা তীব্রতায় জনজীবনে পড়ছে স্পষ্ট প্রভাব, বদলে যাচ্ছে দৈনন্দিন ছন্দ। ঠান্ডায় নাজেহাল ঝাড়গ্রাম জেলার মানুষ। বেলা বাড়লেও কমছে না শীতের দাপট, উল্টে সকালের দিকে কুয়াশার প্রভাব বাড়ছে। এর জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের পড়তে হচ্ছে চরম সমস্যায়।

শীত থেকে রক্ষা পেতে রাস্তাঘাট, চৌরাস্তা ও বাজার এলাকায় আগুন পোহাতে দেখা যাচ্ছে বহু মানুষকে। জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে হাওয়ায় কাঁপছে শহর ও গ্রাম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। লোকজন কমে আসছে, দোকানপাটও তুলনামূলকভাবে আগেভাগে গুটিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে চায়ের দোকানগুলোতে ব্যতিক্রমী চিত্র—হাত গরম করতে সেখানে জমে উঠছে আড্ডা।

ভোরের দিকে ঘাস, পাতা এবং গাড়ির জানালায় জমছে শিশিরবিন্দু—যা স্পষ্ট করে দিচ্ছে শীতের পূর্ণ আগমন। গরম জামা, চাদর ও মাফলার গায়ে জড়িয়েই বাড়ির বাইরে বেরোচ্ছেন ঝাড়গ্রামবাসী। হঠাৎ নেমে আসা এই ঠান্ডায় জেলার মানুষ এখন স্পষ্টভাবেই টের পাচ্ছেন শীতের কঠিন আঁচ। তবে শাল-মহুলের জঙ্গলঘেরা অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে শীতের এই আবহ উপভোগ করতে পর্যটকদের ভিড়ও চোখে পড়ার মতো—যা জেলার পর্যটনকে নতুন করে চাঙ্গা করছে।

Post Views: 208

Continue Reading

Previous: বাড়ি ফিরল ওড়িশায় কাজে গিয়ে খুন হওয়া জুয়েলের নিথর দেহ, শোকে নিথর পরিবার
Next: জি রাম জি বিলে ঠিকাদারদের সুবিধা, প্রশ্নের মুখ স্থানীয় শ্রমিকদের স্বার্থ, চিন্তায় শ্রমিক সংগঠন

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.