Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাড়ি ফিরল ওড়িশায় কাজে গিয়ে খুন হওয়া জুয়েলের নিথর দেহ, শোকে নিথর পরিবার

বাড়ি ফিরল ওড়িশায় কাজে গিয়ে খুন হওয়া জুয়েলের নিথর দেহ, শোকে নিথর পরিবার

Online Desk ডিসেম্বর 26, 2025
juyel.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রামে ফিরল ওড়িশায় কাজে গিয়ে খুন হয়ে যাওয়া বাঙালি নির্মাণ শ্রমিক জুয়েল রানার মৃতদেহ। শুক্রবার মুর্শিদাবাদের সুতি-গ্রামে জুয়েলের মৃতদেহ পৌঁছতে চক বাহাদুরপুর গ্রামে নেমে আসে কান্নার রোল। রোজগারের টানে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন জুয়েল। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু বাড়ি ফিরল তাঁর নিথর দেহে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১০টার কিছু পর ওড়িশা থেকে গ্রামে পৌঁছয় নির্মাণ শ্রমিক জুয়েল রানার দেহ। পেটের টানে ওড়িশায় কাজে গিয়েছিলেন জুয়েল। সেখানে নির্মম ভাবে তাঁকে মারধর করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। খবর গ্রামে পৌঁছতেই উৎকণ্ঠা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার দেহ ফিরতেই শেষ বারের মতো তাঁকে দেখতে ভিড় জমান আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। নিস্তব্ধতার মাঝে শুধু শোনা যাচ্ছিল বুকফাটা কান্না। পরিবার জানিয়েছে, জুয়েল ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। আকস্মিক জুয়েলের মৃত্যুতে পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের জুয়েল কাজ ছাড়া আর কিছুই ভাবতেন না।

জুয়েলের মৃত্যু ঘিরে গ্রামবাসীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও তৈরি হয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দিকেও প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মত এলাকাবাসীর।

Post Views: 198

Continue Reading

Previous: ৩১ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন ডেলিভারি ও গিগ কর্মীরা, বন্ধ হতে পারে ডেলিভারি
Next: হিমেল হাওয়ায় থমকে ঝাড়গ্রাম, কনকনে ঠান্ডায় নাজেহাল জেলার মানুষ

সম্পর্কিত গল্প

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.