Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • শীতে ফুটিফাটা ঠোঁট, কীভাবে নেবেন বাড়তি যত্ন?

শীতে ফুটিফাটা ঠোঁট, কীভাবে নেবেন বাড়তি যত্ন?

Online Desk ডিসেম্বর 15, 2023
Care-For-Your-Lips-1.jpg

ডিসেম্বরের মাঝামাঝি মানেই এসে গেছে শীত। আর শীতের মরশুমে রুক্ষ ত্বক, হাত, পা, ঠোঁট ফাটার মতো নানান সমস্যা লেগেই থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শীতে অনেকেই জল কম খান, ফলে প্রয়োজনীয় আর্দ্রতার অভাবে শুষ্ক ত্বক এবং ঠোঁট ফাটার সমস্যা হয়।এই শীতে আপনার ঠোঁট কে কোমল এবং সুন্দর রাখতে নীচে রইলো ৫ টি সেরা টিপস।
১. প্রচুর জল খানঃ
শীতকালে প্রায় প্রত্যেকেই প্রয়োজনের তুলনায় কম জল খান। ফলত, ডিহাইড্রেশন হয়, যার থেকে রুক্ষ ত্বক, ঠোঁট ফাটা, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হয়। শীতকালে সঠিক মাত্রায় ঈষদুষ্ণ গরম জল পান করলে শরীরে জলের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি আর্দ্রতাও বজায় থাকে, ফলে সহজেই হাত, পা, ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
২. জিভ দিয়ে ঠোঁট চাটা থেকে বিরত থাকুন:
শীতকালে অনেকেই বার বার জিভ দিয়ে ঠোঁট ভেজান।এটি একটি মারাত্বক বদ অভ্যাস। লালাতে থাকা এনজাইম ঠোঁটের ওপর মারাত্মক প্রভাব ফেলে, ফলে প্রত্যেক বারই লালা শুকানোর সঙ্গে সঙ্গে এটি ঠোঁটকেও শুকিয়ে দেয়। তাই শীতে ঠোঁটকে সুন্দর রাখতে এই বদভ্যাস থেকে বিরত থাকুন।

৩. পুষ্টিকর খাদ্য তালিকা মেনে চলুন।
বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ খাদ্যাভাস সুস্বাস্থের প্রতীক। প্রোটিন, ভিটামিন,খনিজ লবণ ইত্যাদি স্বাস্থ্যকর উপাদান আমাদের ত্বক, ঠোঁট এবং চুলকে লাবণ্যময় করে তুলতে বিশেষ সাহায্য করে। কাজেই শিতের মরশুমি ফল শাক সবজি ইত্যাদি সুষম খাওয়ার খাওয়া ঠোঁটের জন্য বিশেষ উপকারী।
৪. ঠোঁটের ম্যাসাজ এবং স্ক্রাব:
সুন্দর নরম ঠোঁটের জন্য স্ক্রাব করা একান্ত আবশ্যক। হাল্কা স্ক্রাবার দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের উপরের অংশের মরা শুকনো চামড়ার স্তর উঠে যায়, ফলে ঠোঁট থেকে সতেজ এবং মোলায়েম। তবে, স্ক্রাবিং এর পর অবশ্যই নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে ভালো করে ঠোঁট ম্যাসাজ করতে ভুলবেন না কেনো!
৫. রাতে ঠোঁটে যত্ন:
জেগে থাকলে বুঝতে পারি আমাদের ঠোঁট শুকিয়ে যাচ্ছে কিন্তু ঘুমন্ত অবস্থায়? তাই রাতেও নিতে হবে ঠোঁটের সঠিক যত্ন। তাই, শীতে রাতে শুতে যাওয়ার সময় অবশ্যই ব্যবহার করুন লিপবাম বা লিপ ক্রিম। এগুলি আপনার ঠোঁটকে সারা রাত আর্দ্র এবং কোমল রাখতে সাহায্য করে।
কখনও কখনও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরেও চিকিৎসকের শরণাপন্ন হওয়ার দরকার হতে পারে। ওপরের টিপসগুলো খেয়াল করার পরেও যদি প্রতিকার না পান তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান।

Post Views: 87

Continue Reading

Previous: ৬০০ স্কোয়ার ফুটের সুজিত বাবুর আর্ট গ্যালারি
Next: সিনিয়র বিচারকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ খোদ মহিলা বিচারকের

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.