Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আমরা তোমাকে সমস্যায় ফেলতে চাই না’: চিরকুটে লিখে ১১ বছরের সন্তানকে নিয়ে বহু তল থেকে ঝাঁপ মহিলার

‘আমরা তোমাকে সমস্যায় ফেলতে চাই না’: চিরকুটে লিখে ১১ বছরের সন্তানকে নিয়ে বহু তল থেকে ঝাঁপ মহিলার

Online Desk সেপ্টেম্বর 14, 2025
20250914_184133.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের ১১ বছর বয়সী সন্তানকে নিয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। দুজনেরই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে গ্রেটার নয়ডার এইস সিটিতে। আবাসনের ১৩ তলার বারান্দা থেকে ৩৭ বছর বয়সী ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত মহিলার নাম সাক্ষী চাওলা এবং তাঁর ছেলের নাম দক্ষ। পুলিশের মতে, শিশুটি বেশ কয়েক বছর ধরে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারে ভুগছিল। তার নিয়মিত ওষুধ খেতে হত। মানসিক সমস্যার কারণে সে স্কুলে যেত না। পুলিশ জানিয়েছে দক্ষের পূর্ণকালীন চিকিৎসার প্রয়োজন ছিল।সাক্ষীর স্বামী দর্পণ চাওলা পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। তবে অন্য ঘরে। সকাল ১০টা নাগাদ তিনি হঠাৎ চিৎকার শুনতে পান। তড়িঘড়ি বারান্দায় ছুটে আসে দর্পণ। এসে দেখেন নীচেয় মাটিতে পড়ে রয়েছে তাঁর স্ত্রী এবং ছেলের নিথর দেহ। পরে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে।

আবাসনের ভেতর থেকে হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যেখানে মহিলা তাঁর স্বামীর উদ্দেশে লিখেছেন, তিনি দুঃখিত। সেই সঙ্গে জানিয়েছেন তিনি আর তাঁর উপর বোঝা হয়ে থাকতে চান না। তাতে লেখা ছিল, ‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। দুঃখিত। আমরা তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমাদের কারণে তোমার জীবন নষ্ট হওয়া উচিত নয়। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ পুলিশ জানিয়েছে, মা ছেলেটির জন্য অত্যন্ত উদ্বিগ্ন ছিল বলে মনে করা হচ্ছে।

Post Views: 110

Continue Reading

Previous: গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু তিন ভাই বোনের
Next: পুজোর আগেই ভারী বৃষ্টি কলকাতায়! আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.