Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু তিন ভাই বোনের

গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু তিন ভাই বোনের

Online Desk সেপ্টেম্বর 14, 2025
20250914_180802.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে। গভীর রাতে যখন বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, সেই সময় অগ্নিকাণ্ডের ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের তিন ভাই বোনের। মৃত তিন জনেই নাবালক বলে জানা গিয়েছে। তিন জনের বয়স ৭ থেকে ৯ বছরের মধ্যে। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার বেণীপুর ভাঙনপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম সাহিল, আদিল ও সাজিদা। সাহিল ও আদিল নামে ৭ বছর বয়সী যমজ ভাই। ৯ বছর বয়সী সাজিদা তাদের দিদি। শনিবার গভীর রাতে যখন আগুন লাগে তখন তারা ঘুমে আচ্ছন্ন ছিল। ফলে কিছু বুঝে ওঠার আগেই ঝলসে মৃত্যু হয় তাদের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শোকে বিহ্বল অবস্থায় তিন নাবালকের মা বলেন, ‘ রাতে আমার ঘুম ভাঙার পরে দেখি দাউ দাউ করে জ্বলছে গোটা ঘর। ছেলেমেয়েদের অনেক চেষ্টা করেও বার করতে পারলাম না। দুই যমজ ছেলে, এক মেয়ে আগুনে পুড়ে গেল… জানি না কী ভাবে হল’। তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

অন্য দিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিধায়কের কথায়, ‘খুবই দুঃখজনক ঘটনা। পরিবারকে যথাসম্ভব সাহায্যের চেষ্টা করব আমরা।’

Post Views: 129

Continue Reading

Previous: উত্তরবঙ্গে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতাও
Next: ‘আমরা তোমাকে সমস্যায় ফেলতে চাই না’: চিরকুটে লিখে ১১ বছরের সন্তানকে নিয়ে বহু তল থেকে ঝাঁপ মহিলার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.