Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল

গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল

Online Desk জানুয়ারি 15, 2025
south-korea-president.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতার করল সেদেশের পুলিশ। বুধবার ইউনের বাস ভবনে মই বেয়ে ঢুকে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতার করতে গেলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। এমনকি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে হাতাহাতি হয় বলে অভিযোগ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট থাকাকালীন ইউন সুক ইওল সামরিক আইন জারি করেছিলেন দেশে, যার ফলে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান সেখানকার নাগরিকরা। বিক্ষোভের মুখে পড়ে ২৪ ঘন্টা যেতে না যেতে সামরিক আইন প্রত্যাহার করে নেন তিনি। শুধু তাই নয় গত ১৪ ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির পর বরখাস্ত হন ইউন।
গত এক সপ্তাহ ধরে ইউনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রথমবার তাঁকে গ্রেফতার করতে গেলে বাধার মুখে পড়ে ফিরে যায় তদন্তকারীরা। অবশেষে দ্বিতীয়বারের চেষ্টায় তাঁকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। যদিও গ্রেফতারের পর প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীর দাবি, ইউন বুধবারই ব্যক্তিগত ভাবে দুর্নীতি তদন্ত অফিসে হাজিরা দেবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগে তাঁকে এভাবে গ্রেফতার করা ভাল ভাবে নেবেন না দেশবাসী।

Post Views: 111

Continue Reading

Previous: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেল ইডি, কেজরিওয়ালের বিরুদ্ধে চলবে বিচারপ্রক্রিয়া
Next: লাটাগুড়ি থেকে চালশা জঙ্গল যাওয়ার রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে, শুরু হয়েছে টোপোগ্রাফি সার্ভে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.