Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইউটিউব দেখে ওজন কমানোর পদ্ধতি অনুসরণ, মৃত্যু তামিল তরুণীর

ইউটিউব দেখে ওজন কমানোর পদ্ধতি অনুসরণ, মৃত্যু তামিল তরুণীর

Online Desk জানুয়ারি 20, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: তথ্যপ্রযুক্তির যুগে কোনও কিছু জানতে বহু মানুষ দ্বারস্থ হন ইউটিউবের। বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেখে জ্ঞান অর্জনের চেষ্টা করেন। কিন্তু সমাজ মাধ্যমকে অন্ধ ভাবে অনুসরণ যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে। ইউটিউব থেকে ওজন কমানোর পদ্ধতি অনুসরণ করে নিজের প্রাণ হারালেন তামিলনাড়ুর মাদুরাই-এর এক তরুণী।

রিপোর্ট অনুসারে, যে তরুণীর মৃত্যু হয়েছে তাঁর বয়স ১৯ বছর। ইউটিউব দেখে ওজন কমানোর জন্য ওষুধ খেয়ে তিনি প্রাণ হারান। পুলিশ সূত্রে জানা গেছে, মীনাম্বালপুরমের বাসিন্দা মৃত কালাইয়ারাসি। ইউটিউবে তিনি দেখেছিলেন, শরীরের ওজন কমানোর জন্য ভেঙ্গারাম (বোর্যাাক্স) নামক একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করলে ‘সুফল’ মেলে। ভিডিওটি দেখার পর তিনি ১৬ জানুয়ারি ইস্ট মাসি স্ট্রিটের একটি ওষুধের দোকান থেকে পণ্যটি কিনে আনেন।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ১৭ জানুয়ারি সকাল ৯টা নাগাদ বাড়িতে ওই বস্তুটি খান তরুণী। এর পর শুরু হয় বমি ও ডায়রিয়া। পরিবারের লোকজন প্রথমে তাঁকে মুনিচালাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর বাড়ি ফিরে আসেন। তবে সন্ধ্যায় আবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় বাড়ির কাছে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। রাত ১১টা নাগাদ অবস্থার অবনতি হলে পরিবার তাঁকে সরকারি রাজাজি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত ১৮ জানুয়ারি তরুণীর বাবা সেল্লুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Post Views: 74

Continue Reading

Previous: এসআইআরের শুনানি পর্বে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস
Next: বইমেলার শেষবেলার প্রস্তুতি, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.