Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআরের শুনানি পর্বে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস

এসআইআরের শুনানি পর্বে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস

Online Desk জানুয়ারি 20, 2026
sandeshkhali.jpg

ওঙ্কার ডেস্কঃ ফরাক্কা, চাকুলিয়ার পর এবার সন্দেশখালি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব চলাকালীন উত্তাল হল সন্দেশখালি। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ১-এর বিডিও অফিস ভাঙচুরের ঘটনা ঘটল। বিক্ষোভকারীদের অভিযোগ, শুনানিতে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কোনও রকম সহায়তা মিলছে না। এই অভিযোগকে কেন্দ্র করে প্রথমে মানুষের সঙ্গে বচসা বাধে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে। এর পরে বিক্ষোভকারীরা বিডিও অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ।
মঙ্গলবার শুনানির জন্য আসা কয়েকজন দাবি করেন, তাঁদের ইচ্ছাকৃত ভাবে ডাকা হয়েছে। কোনও কাজ নয়, মূলত উদ্দেশ্য হেনস্থা করার উদ্দেশ্যে তাদের ডাকা হয়েছে শুনানিতে। বিডিও সায়ন্তন সেন জানিয়েছেন, তাঁরা মানুষের স্বার্থেই কাজ করছেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ ভুল বুঝছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর এবং হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করেছিল কমিশন। জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Post Views: 193

Continue Reading

Previous: ভারত সফরে আমিরশাহির প্রেসিডেন্ট; ব্যবসা বানিজ্য নিয়ে নয়া দিল্লির সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক
Next: ইউটিউব দেখে ওজন কমানোর পদ্ধতি অনুসরণ, মৃত্যু তামিল তরুণীর

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.