Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • যুবভারতী কাণ্ডে পদত্যাগ করতে চলেছেন অরূপ ! নতুন ক্রীড়ামন্ত্রী কে ?

যুবভারতী কাণ্ডে পদত্যাগ করতে চলেছেন অরূপ ! নতুন ক্রীড়ামন্ত্রী কে ?

Online Desk ডিসেম্বর 16, 2025
Arup.jpg

স্পোর্টস রিপোর্টার : যুবচারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চাইছেন অরূপ বিশ্বাস। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়ে অরূপ জানান, “মেসি ঘটনায় তদন্ত চলছে তাই নিরপেক্ষ তদন্তর জন্য তিনি অবেহতি চান।“

জানা গেছে, ক্রীড়ামন্ত্রীর এই ইস্তফাপত্র অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন, কে হবেন এখন পরবর্তী ক্রীড়ামন্ত্রী ! অরূপ বিশ্বাসের মত ময়দানের সঙ্গে যোগাযোগ আছে দমকল মন্ত্রী সুজিত বসুর কিন্তু নানা ভাবে তিনিও যুবভারতী কাণ্ডে সমালোচনার মুখে। কানাঘুষো শোনা যাচ্ছে, প্রাক্তন ক্রীড়া মন্ত্রী মদন মিত্রকে ফের ক্রীড়া মন্ত্রী করা হতে পারে। অথবা মুখ্যমন্ত্রী নিজের এক্তিয়ারে এই দফতর রাখতে পারেন।

২০১৪ সালের পরে অরূপই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলে আসছিলেন। কিন্তু মেসি কাণ্ডে তাঁর উপস্থিতি ও আচরণ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। মেসিকে যুবভারতীতে জড়িয়ে ধরা থেকে শুরু করে নানা বিষয়ে সমালোচনার মুখে পড়তে হয় অরূপকে। দলের ভিতরে ও বাইরেও প্রবল সমালোচনার মুখে পড়েন।

শনিবার সকাল ১১টার কিছু পর যুবভারতীতে পৌঁছন ‘ফুটবলের ভগবান’ লিওনেল মেসি। যেমন কথা ছিল, সেভাবেই মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন তিনি। কিন্তু তখন অরূপ বিশ্বাস সহ তাঁর পরিচিত ও শতাধিক অন্যান্য ব্যক্তি মেসিকে এমন ভাবে ঘিরে রাখেন দর্শকরা দেখতে পাননি মেসিকে। হাজার হাজার টাকার টিকিট কেটে যুবভারতীতে আসা দর্শকের মধ্যে ক্ষোভের প্রকাশ এখান থেকেই। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর না দিয়ে অরূপ মেতেছিলেন মেসিসঙ্গে। ঠিক সেই সময় দর্শকাসন থেকে বোতল ছোড় শুরু হয়।

পরিস্থিতি এমন হয় যে মাঠ থেকে মেসিকে বের করে নিয়ে যেতে হয়। সময়ের অনেক আগেই বেরিয়ে যান মেসি। কার্যত দর্শকরা মেসিকেই দেখতে পাননি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা, চলে ভাঙচুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান। এই ঘটনার কয়েক ঘণ্টা পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, “সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যতক্ষণ তদন্ত চলছে, ততক্ষণ কোনও মন্তব্য করব না।”

Post Views: 172

Continue Reading

Previous: বন্ডি বিচের শুটআউট কান্ডের ‘হিরো’র সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী অ্যালবানিস; প্রশংসা করলেন তাঁর সাহসিকতার
Next: যুবভারতীকান্ডে ডিজিকে শোকজ করলেন মুখ্যসচিব, ডিসি-কে সাসপেন্ড

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.