Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যুবভারতীকান্ডে ডিজিকে শোকজ করলেন মুখ্যসচিব, ডিসি-কে সাসপেন্ড

যুবভারতীকান্ডে ডিজিকে শোকজ করলেন মুখ্যসচিব, ডিসি-কে সাসপেন্ড

Online Desk ডিসেম্বর 16, 2025
6.jpg

যুবভারতীকান্ডে উত্তাল রাজ্য রাজনীতি। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে নবান্নের চোদ্দতলায়। মঙ্গলবারই রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা, ডিজি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে।
বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই যুবভারতীকান্ডের তদন্ত যত দিন চলবে, তত দিন তিনি সাসপেন্ড থাকবেন। এছাড়াও ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকে শোকজ করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও-কেও অপসারণ করা হয়েছে পদ থেকে। সব মিলিয়ে মেসি বিশৃঙ্খলায় শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যসচিবের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বেসরকারি আয়োজক সংস্থা-সহ স্টেকহোল্ডারদের সঙ্গে কেন সমন্বয় সাধন করা হয়নি, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে রাজ্য পুলিশের ডিজি রাজীবকে। পাশাপাশি বিধাননগর পুলিশের কী ভূমিকা ছিল, তা ওই একই সময়ের মধ্যে জানাতে হবে কমিশনার মুকেশকে।
যুবভারতীকাণ্ডে অনুসন্ধান কমিটি গড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুসন্ধান কমিটির সুপারিশ মেনে এই ঘটনার তদন্তের জন্য গঠন করা হয়েছে সিট। সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি জাভেদ শামিম, এডিজি সুপ্রতিম সরকার, ব্যারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি সোমবার রাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে।
মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে অবসরপ্রাপ্ত বিচারপতি জানান, ‘গোটা ঘটনায় নজরদারির অভাব ধরা পড়েছে। প্রশ্ন উঠেছে, মাঠে খাবার, জলের বোতল ঢুকল কী ভাবে? আমি যত দূর জানি, মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। অথচ মাঠে অসংখ্য ভাঙা চেয়ার, ভাঙা গেট, জল ও ঠান্ডা পানীয়ের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছিল। তবে এখনও সবটা তদন্তসাপেক্ষ।’

Post Views: 254

Continue Reading

Previous: যুবভারতী কাণ্ডে পদত্যাগ করতে চলেছেন অরূপ ! নতুন ক্রীড়ামন্ত্রী কে ?
Next: রাষ্ট্রসংঘে পাকিস্তানের দাবি খারিজ দিল্লির; ইমরানের বন্দিত্ব মুনিরের দায়মুক্তি নিয়ে তীব্র আক্রমণ ভারতের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.