Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোমবার যুবভারতীতে মরণবাঁচন লড়াই বাগানের

সোমবার যুবভারতীতে মরণবাঁচন লড়াই বাগানের

Online Desk এপ্রিল 15, 2024
WhatsApp-Image-2024-04-15-at-10.37.12.jpeg

স্পোর্টস ডেস্ক: সোমবার যুবভারতীতে মরণবাঁচন ম্যাচে নামছে মোহনবাগান। মুম্বই এফসিকে হারাতে পারলেই লিগ শিল্ড জিতে নেবে সাদা কালো ব্রিগেড। এদিন সাংবাদিক সম্মেলনে কোচ আন্টেনিও লোপেজ হাবাস না থাকলেও অনুশীলনে ছিলেন ডাগআউটেও থাকবেন বলে খবর। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে এলেন হাবাসের সহকারী ম্যানুয়েল গোমেজ। তিনি বললেন,’ফুটবলে চাপ, টেনশন এসব থাকবেই। আমরা কোনও দিন ওদের বিরুদ্ধে জিততে পারিনি, এটা শুধুই একটা পরিসংখ্যান। তার মানে এই নয় কোনও দিনই হারাতে পারব না। সে সব নিয়ে আমরা ভাবছিই না। ডুরান্ড কাপের সময় এখানে আমি ছিলাম না। তখন মোহনবাগান কিন্তু মুম্বইকে হারিয়েছিল এবং চ্যাম্পিয়নও হয়েছিল। এটা সে রকমই আর একটা ম্যাচ। পরিসংখ্যান নিয়ে ভাবছি না। আর
যুবভারতী ভরা গ্যালারি থাকবে, আমাদের সমর্থকেরা থাকবেন, এটা আমাদের একটা বড় সুবিধা। আমাদের সমর্থকদের সামনে খেলব আমরা। আশা করি, পরিবেশ আমাদের পক্ষেই থাকবে। তাই কাল এই ম্যাচটা খেলতে পেরে আমরা খুশি। এই ম্যাচে আমাদের স্মার্ট ফুটবল খেলতে হবে। আমরা ৯০ মিনিটই লড়াই করব। আমাদের শুধু জয় চাই। হারলে বা ড্র করলে চলবে না।
হাবাস এখনও পুরো সেরে ওঠেননি। দেখা যাক, কাল উনি রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন কি না। তবে আগের চেয়ে ভাল আছেন। উনি সত্যিই সুপার ব্রেনের অধিকারী। ফুটবল সম্পর্কে ওঁর জ্ঞান, আবেগ, যে ভাবে উনি এগুলো খেলোয়ারড়দের মধ্যেও ছড়িয়ে দেন, খেলোয়াড়দের যে রকম আস্থা আছে ওঁর ওপর, সবই অগাধ। গত তিন ম্যাচে আমরা ওঁর অভাব খুবই অনুভব করেছি। লিগের শেষ ম্যাচ খেলতে নামছি কাল আমরা। মোহনবাগান সমর্থকদের জন্য এই ম্যাচটা জিততে হবে আমাদের।আর
মুম্বইয়ের দল সত্যিই খুব ভাল। খুব ভাল ভাল খেলোয়াড় আছে ওদের দলে। গত দশটা ম্যাচে অপরাজিত রয়েছে ওরা। খুবই কঠিন প্রতিপক্ষ। ওরা অনেকদিন ধরেই এক-দুই নম্বরে রয়েছে। আমাদের প্রমাণ করতে হবে ওদের বিরুদ্ধে আমরা কত ভাল খেলতে পারি। ওরা লিগশিল্ড জয়ের ক্ষেত্রে ফেভারিট হতে পারে, কিন্তু আমরা যেহেতু ষাট হাজার সমর্থকের সামনে খেলার সুযোগ পাচ্ছি, তাই সম্ভাবনাটা সমান সমান।’এদিন বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুও বললেন,’ইতিহাস কিন্তু বদলায় আমাদের মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড ভালো নয়। তবে মোহনবাগান এমন অসাধ্য সাধন বারবার করেছে। আর এবারও করবে বলে বিশ্বাস রাখি।’

Post Views: 103

Continue Reading

Previous: অবশেষে ছন্দ ফিরে পেলেন, নাইটদের জিতিয়ে কী বললেন ২৫ কোটির স্টার্ক!
Next: আদিবাসীদের মন পেতে মরিয়া অমিত শাহ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.