Skip to content
অক্টোবর 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সঙ্গে ৪ নভেম্বর থেকে শুরু একদিনের সিরিজ। এবার ৫০ ওভারে অভিষেকদের ডাক না পাওয়া নিয়ে সরব হলেন যুবরাজ সিং। ভারতের ওয়ান ডে দলে জায়গা না পাওয়া অভিষেক শর্মা, ঈশান কিষাণ এবং বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে সওয়াল করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। তাঁর মতে, ৫০ ওভারের ক্রিকেটে এই ক্রিকেটারদের সুযোগ না দিলে তাঁদের প্রতিভার প্রতি অবিচার করা হবে।

একটি সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘সত্যি বলতে, আমি অভিষেককে ওয়ানডে ক্রিকেটে দেখতে চাই। আগেও বলেছি, অভিষেক, ঈশান কিষাণ এবং বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটারদের যদি ৫০ ওভারের ক্রিকেটে না নেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও আমরা তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করছি না।’ অভিষেকের দীর্ঘদিনের মেন্টর যুবরাজ অবশ্য মানছেন, দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তরুণদের জন্য জায়গা করে দেওয়া কঠিন। যুবি বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। তাই ওদের জন্য জায়গা তৈরি করা কঠিন। তবে তরুণ ব্যাটাররা যেভাবে পারফর্ম করছে, আশা করি খুব শীঘ্রই ওরা দলে জায়গা পাবে। অভিষেক যা অর্জন করেছে, সেটা ওর কঠোর পরিশ্রমের ফল। কৃতিত্ব পুরোপুরি ওর।’

অভিষেকের ১৫ বলে অর্ধশতরানের পর মজার ছলে সমাজমাধ্যমে যুবরাজ লিখেছিলেন, ‘তুমি এখনও ১২ বলে ৫০ করতে পারলে না, তাই তো ? মনে হচ্ছে দুই বাঁ হাতি নিজেদের উঠোনে ব্যাট করছে !’ তবে গুরু যুবরাজের সেই চ্যালেঞ্জ নিতে যে এখনই প্রস্তুত নন, সেটা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি জানি না সেই সময় উনি কী ধরনের ক্রিকেট খেলতেন ! তবে ১২ বলে ৫০ করা মোটেই সহজ নয়। কোনও ব্যাটার যদি এভাবে ব্যাট করতে চায়, তাহলেও কাজটা মোটেই সহজ নয়। কেউ চাইলেই ১২ বলে ৫০ করতে পারে না। এমন কিছু মাঝেমধ্যে একবার ঘটে যায়।’

Continue Reading

Previous: মহিলা ফুটবলারদের এগিয়ে যাওয়ার বার্তা প্রাক্তনদের
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-2026-10-31T150708.550.webp

দত্তপুকুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ! পকসো আইনে গ্রেফতার ১, চাঞ্চল্য এলাকায়

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
Sports.jpg

মহিলা ফুটবলারদের এগিয়ে যাওয়ার বার্তা প্রাক্তনদের

Online Desk অক্টোবর 31, 2026

You may have missed

New-Project-2026-10-31T150708.550.webp

দত্তপুকুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ! পকসো আইনে গ্রেফতার ১, চাঞ্চল্য এলাকায়

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
India-Data-Privacy-Courtroom-Showdown.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.