Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার কি সেনাপতি বনাম মহাগুরু?

এবার কি সেনাপতি বনাম মহাগুরু?

Online Desk জানুয়ারি 7, 2024
mithun-and-abhishek.jpg

সুমন গঙ্গোপাধ্যায় : এবার কি তবে ‘সেনাপতি’ বনাম ‘মহাগুরু’ ? তেমনই ইঙ্গিত মিলছে। বুঝতে পারলেন না তো? বলছি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা। আর তাতেই রয়েছে চমক। আর সেই চমক এর ঠেলা তে রীতিমত হাই ভোল্টেজ হতে চলেছে বাংলারই একটি লোকসভা আসন। খুব সম্ভবত মার্চ বা এপ্রিল নাগাদ ঘোষণা হতে পারে পৃথিবীর সর্ব বৃহৎ গনতন্ত্রের ভোটের লড়াই। স্বাভাবিক ভাবেই ঘর গুছিয়ে নিতে স্ট্র্যাটেজি ঠিক করে ঘর গো ছা তে শুরু করেছে ডান-বাম- গেরুয়া সব পক্ষই । ইতিমধ্যেই বাংলার জন্যে আলাদা বৈঠক ডাকেন অমিত শাহ। রীতিমত জোন ধরে ধরে দলীয় নেতৃত্বেকে দায়িত্ব বুঝিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই বাংলা থেকে ১৮ টি আসন নিজেদের দখলে রেখেছে বিজেপি।তবে এবার আরও আসন বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির। বেঁধে দেওয়া হয়েছে টার্গেটও। ১৮ নয় এবার টার্গেট ৩৫। আর সেই লক্ষে কোমর বেঁধে নামছে তারা। সূত্রের খবর, ইতিমধ্যেই সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাডাডার হাতে একটি প্রাথমিক বা সম্ভাব্য প্রার্থী তালিকা তুলে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। ৪২ আসনের জন্যে নাম দেওয়া হয়েছে ৪৫ জনের। আর এই প্রার্থী তালিকায়ার থাকছে বেশ কিছু চমক। যেমন? সূত্রের খবর, একদিকে যেমন বেশ কয়েকজন জয়ী সাংসদ যেমন এবার টিকিট নাও পেতে পারেন, পাশাপাশি কয়েকজন বিধায়কের ভাগ্যে জুটতে পারে লোকসভার টিকিট । এখানেই কি শেষ? বরং টুইস্ট এখানেই। অমিত শাহ-জেপি নাডাডা রাজ্যে এলেন, কোর কমিটির বৈঠক করলেন, সেই কমিটির ২৩ জন সদস্য এলেন, কিন্তু দেখা নেই তাঁর। তিনি আর কেউ নন, মিঠুন চক্রবর্তী। ওই বৈঠকে নেই তিনি। আর তা নিয়েই শুরু জল্পনা, তাহলে কি মহাগুরুর সাথে দূরত্ব বাড়ছে পদ্ম শিবিরের? যদিও সূত্র বলছে ভিন্ন কথা। এই ৪৫ জন প্রস্তাবিত প্রার্থীর তালিকায় নাম আছে ফাটাকেষ্ট’র। এখানেই শেষ নয়। সব কিছু ঠিক থাকলে খোদ তৃণমূলের যুবরাজ এর বিরুদ্ধে লড়াই করতে পারেন মহাগুরু। অর্থাৎ ডায়মণ্ডহারবার লোকসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করতে পারে মিঠুন চক্রবর্তীকে। অর্থাৎ একদিকে মিঠুন চক্রবর্তী, অপরদিকে নৌসাদ সিদ্দিকী , এই দুই হেভিওয়েট -এর সাথে লড়তে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে বঙ্গ বিজেপির তালিকায় ডায়মণ্ডহারবারের পাশাপাশি যাদবপুর কেন্দ্রের জন্যও নাম প্রস্তাব করা হয়েছে মিঠুন চক্রবর্তীর। অর্থাৎ জীবনের প্রথম ভোট যুদ্ধেই রীতিমত কঠিন চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে পারেন মহাগুরু। এক কথায় সিনেমার এমএলএ ফাটাকেষ্টর এমপি ফাটাকেষ্টতে উত্তরোন রীতিমত চমকের।

Post Views: 105

Continue Reading

Previous: পুলিশকর্মীকে থাপ্পড়, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা
Next: তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন কলকাতার দর্শ চৌধুরী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.