Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরকারকে পাল্টা মেলে ঠিক কি বললেন জুনিয়ার ডাক্তাররা?

সরকারকে পাল্টা মেলে ঠিক কি বললেন জুনিয়ার ডাক্তাররা?

Online Desk অক্টোবর 20, 2024
vlcsnap-2024-10-20-21h54m57s440.png

ইন্দ্রানী চক্রবর্তী:অবশেষে সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত টানা জেনারেল বডি বৈঠক চলে এন আর এস মেডিকেল কলেজে। বৈঠকের পর সিদ্ধান্তে এসে জুনিয়ার ডাক্তাররা ইমেইল করেন মুখ্য সচিবকে। ইমেলে ১০ দফা দাবি সহ আরো একগুচ্ছ বিষয় উল্লেখ করেছেন জুনিয়ার ডাক্তাররা।

কী কী রয়েছে সেখানে?

পুরনো দশ দফা দাবিকেই আবারও আটটি ভাগে ভাগ করে ইমেল করেছেন তাঁরা। ১০ দফা দাবির প্রথমেই রয়েছে নির্যাতিত মহিলা চিকিৎসকের জন্য বিচারের দাবি। কিন্তু বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মামলার তদন্ত করছে। তাহলে, সে ক্ষেত্রে রাজ্য কী করতে পারে? এ বিষয়ে, মনোজ পন্থকে পাঠানো ইমেলে তাঁরা লিখেছেন, ৯ই অগস্টের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কারা জড়িত তার উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। নির্যাতিতার জন্য সুবিচার নিশ্চিত করতে রাজ্য সরকার যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আদালতকে সহযোগিতা করে, সেই অনুরোধ জানিয়েছেন তাঁরা।

দশ দফা দাবির তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ— চারটি দাবিই হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো বিষয়ক দাবি যার কাজ শুরু হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য সরকার। রবিবার মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে জুনিয়র ডাক্তারেরা লিখেছেন, রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠন এবং তার কার্যক্রম প্রসঙ্গে রাজ্য কী ভাবছে, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকার দাবি করেছেন তাঁরা। তাঁদের দাবি, টাস্ক ফোর্সে জুনিয়র ডাক্তারদের অন্তত ১০ জনকে রাখতে হবে। টাস্ক ফোর্সের মাসিক বৈঠক এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়েও রাজ্যের থেকে নির্দেশিকা চান জুনিয়র ডাক্তারেরা।

এছাড়াও, কলেজ স্তরে মনিটরিং কমিটি গঠন প্রসঙ্গে রাজ্যের থেকে সুস্পষ্ট নির্দেশিকা চেয়েছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তাররা চান, ওই কমিটিগুলিতেও ছাত্র সংসদের প্রতিনিধি এবং রেসিডেন্ট ডাক্তারদের প্রতিনিধি থাকুক। তাঁদের বক্তব্য, মেডিক্যাল কলেজগুলিতে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন অন্তর্বর্তী কমিটি গঠন করেই কাজ চলুক। চিকিৎসক পড়ুয়া এবং রেসিডেন্ট ডাক্তারদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আপাতত অন্তর্বর্তী কমিটি চালু করার প্রস্তাব দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের দাবি, নির্দেশিকা জারির দু’সপ্তাহের মধ্যে এই কমিটি গঠন করা হোক।

দশ দফা দাবির অন্যতম স্বাস্থ্য সচিবের অপসারণ। শনিবার দিন সকালে ফোন বার্তা চলাকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে সরানো অসম্ভব। যদিও ইমেলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে তারা সেই দাবিতে। তাঁদের ব্যাখ্যায়, স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে ‘পদ্ধতিগত দুর্নীতি’ ও ‘প্রশাসনিক ব্যর্থতা’-র অভিযোগ বার বার উঠেছে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাও সেই দুর্নীতির একটি ‘সম্ভাব্য ফল’ বলে মনে করছেন তাঁরা। তাঁরা জানিয়েছেন যে এই দাবির জন্য বিশ্বাসযোগ্য ‘প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ’ তাদের কাছে রয়েছে।

‘হুমকি সংস্কৃতি’-তে অভিযুক্তদের বিরুদ্ধে একটি অনুসন্ধান কমিটি গঠনের জন্যও রাজ্যকে প্রস্তাব দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্যস্তরে গঠিত অভিযোগ গ্রহণ কেন্দ্রে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদেরও রাখার জন্য বলেছেন তাঁরা। সাথেই রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে মেডিকেল কলেজগুলিতে একটি বিধিবদ্ধ সংগঠন হিসাবে মান্যতা দেওয়ার কথা বলা হয়েছে ইমেলে। এ ছাড়া হাসপাতালগুলিতে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ে রাজ্যকে পদক্ষেপের জন্যও অনুরোধ জানিয়েছেন তাঁরা। এই বিষয়েও রাজ্যের থেকে স্পষ্ট নির্দেশিকা চাইছেন জুনিয়র ডাক্তারেরা।

মুখ্যসচিবের ফোনসেটে কথার পর সশরীরে বৈঠকে রাজি হওয়ার জন্য ইমেলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। যদিও জুনিয়র ডাক্তারদের তরফে কত জনের প্রতিনিধিদল যাবে বৈঠকে এবং অনশন না তোলার সিদ্ধান্তের বিষয়ে ইমেলে কিছু লেখেননি তাঁরা।

Post Views: 108

Continue Reading

Previous: নেতানিয়াহুকে মারার চেষ্টা হিজবুল্লাহর?
Next: গোষ্ঠীদ্বন্দ মিটিয়ে কাজ করার বার্তা সমীর চক্রবর্তীর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.