Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একশ দিনের কাজ নিয়ে হাইকোর্টের দৃষ্টান্তমূলক রায়, ১ অগস্ট থেকে প্রকল্পের কাজ শুরুর নির্দেশ

একশ দিনের কাজ নিয়ে হাইকোর্টের দৃষ্টান্তমূলক রায়, ১ অগস্ট থেকে প্রকল্পের কাজ শুরুর নির্দেশ

Online Desk জুন 18, 2025
HC.jpg

নিজস্ব সংবাদদাতা : শুনানির সময়ে প্রধান বিচারপতি আরও বলেছেন, দুর্নীতি রুখতে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে, তদারকি করতে পারে, কিন্তু কোনও প্রকল্প এরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে না।

গত তিনবছর ধরে দুর্নীতির অভিযোগ তুলে একশ দিনের কাজ প্রকল্পে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। এই নিয়ে রাজ্য সরকার তো বটেই, রাজনৈতিক ভাবে তৃণমূলের পক্ষ থেকে দিল্লিতে বহুবার ধর্ণা চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে এই ইস্যুতে সরব হয়েছিলেন। তবু বাংলাকে ১ টাকাও দেয়নি নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই সিদ্ধান্ত যে রাজ্যের সঙ্গে চরম অসহযোগিতা তা মেনেছিল বাম দলগুলিও। বুধবার সেই প্রকল্পের ব্যাপারে দৃষ্টান্তমূলক রায় দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, ১ অগস্ট থেকেই ফের এই প্রকল্প শুরু করতে হবে।

এদিন মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁর পর্যবেক্ষণে বলেন, “শুরু থেকেই একটা কথা বলছি— ১০টা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে, কিন্তু বাকিরা তো স্বচ্ছ।” তাঁর কথায়, “যা হয়েছে, সেটা অতীত। কিন্তু প্রায় তিন বছর ধরে প্রকল্প বন্ধ। এবার নতুন করে চালু করতেই হবে। কেন্দ্র এই প্রকল্প স্থগিত রাখতে পারে না।” প্রধানবিচারপতি আরও বলেন, জুলাই কিংবা অগস্ট থেকে চালু করা যায় কিনা ভেবে দেখুন”।

প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন, দুর্নীতি রোধে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে, তদারকি করতে পারে, কিন্তু কোনও প্রকল্প এরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে না।
একশ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ হিন্দি বলয়ের বিভিন্ন রাজ্যেও রয়েছে। এমনকি সম্প্রতি গুজরাতেও দুর্নীতির ঘটনা ধরা পড়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে প্রকল্প বন্ধ করা হয়েছে এবং পর পর দুটি বাজেটে একটা টাকাও বরাদ্দ করা হয়নি, তার নেপথ্যে রাজনৈতিক অভিষন্ধি রয়েছে বলেই অনেকের মত। এই বিষয়ে অনেকেই মনে করেন, কেন্দ্রের মনোভাব উদ্দেশ্যপ্রণোদিত।

আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, যারা প্রকৃতপক্ষে কাজ করেছেন, তাদের বাধা দিতে চায় না কেন্দ্র। কিন্তু কাজ বাস্তবে হচ্ছে কিনা তা দেখবেন কে ? রাজ্য যে বেআইনি ভাবে ব্যবহৃত টাকা বাজেয়াপ্ত করেছে, তা কেন্দ্রকে ফেরত দিতে হবে। ভবিষ্যতে আবার দুর্নীতি আটকাতে হলে পুরো প্রকল্পের উপর নজরদারি কেন্দ্রের হাতে থাকতে হবে। সে জন্য নোডাল অফিসার রাখতে হবে।

তবে কেন্দ্রের এই বক্তব্য এক্কেবারেই জোরালো মনে হচ্ছে না। কারণ, নজরদারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন তিন বছর সময় লাগল তার উত্তর কে দেবে ? এই তিন বছর ধরে ধরে লক্ষ লক্ষ গ্রামের মানুষ যে কাজ পেল না তার দায় কার ?

আবার আদালতে রাজ্য সরকার জানিয়েছে, নোডাল অফিসারের প্রয়োজন নেই, কারণ এই প্রকল্প পুরোপুরি সরকারি পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। তাই ভুলভ্রান্তি হলে সঙ্গে সঙ্গে নজরে পড়তে বাধ্য। তবে রাজ্যের ভূমিকা যে এ ব্যাপারে খুব ভাল ছিল তা মনে করছেন না অনেকেই। একশ দিনের কাজে ধারাবাহিক ভাবে দুর্নীতির অভিযোগ উঠছিল। তা বন্ধ করতে আরও আগে রাজ্য সরকারের উদ্যোগী হওয়া উচিত ছিল।

তবে এদিন কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে তাকে ইতিবাচক বলে মনে করা হচ্ছে। এর ফলে গ্রামের মানুষের কাছে কাজের সুযোগ বাড়বে।

Post Views: 197

Continue Reading

Previous: ট্রাম্পকে সতর্ক করে জানিয়ে দিলেন খামেনেই, “আত্মসমর্পণ নয় !”
Next: হাইকোর্টের রায়ের পর আওয়াজ তুললেন মমতা, বললেন, ‘বকেয়া টাকাও ফেরত চাই !’

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.