Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাহাড়ে শুরু ১২ ঘণ্টার বনধ,বিপর্যস্ত যানবাহন পরিষেবা

পাহাড়ে শুরু ১২ ঘণ্টার বনধ,বিপর্যস্ত যানবাহন পরিষেবা

Online Desk সেপ্টেম্বর 30, 2024
20240930_123557.jpg

অরূপ পোদ্দার,দার্জিলিং:
আট বছর পর ফের শুরু ১২ ঘণ্টার পাহাড় বনধ। ২০ পার্সেন্ট বোনাসের দাবিতে সোমবার বনধের ডাক দিয়েছেন শ্রমিকরা ।এর ফলে সোমবার সকাল থেকেই বিপর্যস্ত যানবাহন পরিষেবা। সমস্যায় কয়েকহাজার পর্যটক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই সোমবার 12 ঘণ্টার জন্য পাহাড় বনধের ডাক দিয়েছে চা-বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। । মূলত পুজোর আগে চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবি আদায়কে কেন্দ্র করেই ওই বনধের ডাক দেয় শ্রমিক সংগঠনের যৌথমঞ্চ।রবিবার চা-বাগান শ্রমিকদের বোনাসের দাবিতে চতুর্থবার ত্রিপাক্ষিক বৈঠক হয় দাগাপুরের শ্রমিক ভবনে। কিন্তু এদিনের বৈঠক থেকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। আর বৈঠক ভেস্তে যেতেই শ্রমিক ভবনের বাইরে বিক্ষোভ শুরু করে শ্রমিক সংগঠন। মূলত, চা বাগান শ্রমিকদের আটটি ট্রেড ইউনিয়ন যৌথভাবে সোমবার সকাল 6 টা সন্ধ্যে 6 টা অবধি 12 ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়।বনধের সমর্থনে সোমবার সকাল থেকেই পথে নেমেছেন চা শ্রমিকেরা। শ্রমিক সংগঠনের সদস্যদের পাশাপাশি চা শ্রমিকেরা রোহিনী টোলগেট সংলগ্ন এলাকায় পিকেটিং-এ শামিল হন। দেশের জাতীয় পতাকা হাতে রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে শ্লোগান তোলেন তারা। সংগঠনের তরফে জানানো হয়, আগামীকাল থেকে প্রতিটি কারখানার সামনে বিক্ষোভ দেখানো হবে। চলবে কর্মবিরতি। এদিকে বনধের জেরে রোহিনী টোলগেটের দুই প্রান্তে পর্যটকদের গাড়ির লাইন পড়ে যায়৷ পিকেটারদের কথায়, চা বাগান শ্রমিকদের সমস্যা পর্যটকদেরও জানা প্রয়োজন।

Post Views: 129

Continue Reading

Previous: চাকরি গেলো কুয়াদ্রাতের, আপাতত দলের কোচ বিনো জর্জ
Next: দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.