Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’ বিপর্যয়ে দৃষ্টি হারিয়েছে ১৪ জন শিশু; চিকিৎসাধীন শতাধিক

মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’ বিপর্যয়ে দৃষ্টি হারিয়েছে ১৪ জন শিশু; চিকিৎসাধীন শতাধিক

Online Desk অক্টোবর 23, 2025
IMG-20251023-WA0165.jpg

ওঙ্কার ডেস্ক:  দীপাবলি উদযাপনের সময় মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় ‘কার্বাইড গান’ নামের বিপজ্জনক বাজি নিয়ে খেলতে গিয়ে ১৪ জন শিশু স্থায়ীভাবে নিজেদের দৃষ্টি হারিয়েছে। ১২২-এরও বেশি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর পরিস্থিতি দেখা গেছে বিদিশা জেলায়। সেখানে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ১৮ অক্টোবরের পরও এই বাজি বিক্রি হচ্ছিল বলে অভিযোগ।
প্রসঙ্গত এই ‘কার্বাইড গান’ দেখতে খেলনার মতো হলেও এতে থাকা ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জল মেশালে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, যা বিস্ফোরণ ঘটায়। ঘটনায় পীড়িত শিশুরা  জানিয়েছেন, এই কার্বাইড গান কিনে খেলতে গিয়ে হঠাৎ সেটা ফেটে যায়। তাতে চোখ পুড়ে গেছে অনেকের। এক শিশু বলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ঘরে বানাতে গিয়েছিল সে। মুখের সামনে ফেটে গেছে গানটি। তারপর থেকেই আর চোখে দেখতে পাচ্ছে না সে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে চোখের পিউপিল ফেটে যায়, কর্নিয়া ও রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং ধাতব অংশ চোখের মধ্যে ঢুকে স্থায়ীভাবে দৃষ্টি হারানোর কারণ হয়ে দাঁড়ায়। আহতদের জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই এই বিপজ্জনক বাজি বিক্রি করায় ৬ জনকে গ্রেফতার করেছে এবং বাজার থেকে প্রচুর কার্বাইড গান বাজি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের বাজি তৈরি ও বিক্রির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনাটির নেপথ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাবও দেখা গিয়েছে, যেখানে ভিডিও চ্যালেঞ্জ ও ট্রেন্ড শিশুদের মধ্যে এই বিপজ্জনক কাজ করার প্ররোচনা দিচ্ছে। বাচ্চারা মোবাইল ফোনে সেইসব ভিডিও দেখে নিজেরাই কার্বাইড গান বানাতে গিয়ে বিপত্তি ডেকে আনছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং অনলাইন দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও এমন দুর্ঘটনা ঘটতে পারে।

Post Views: 83

Continue Reading

Previous: চিকিৎসা করাতে আসা নাবালিকাকে যৌন হেনস্থা এসএসকেএমে, গ্রেফতার অভিযুক্ত
Next: কার্লিফোনিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ৩, অভিযুক্ত ভারতীয় ড্রাইভারের বিরুদ্ধে “অবৈধ অভিবাসী” মামলা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.