Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • একাত্তরের মুক্তি যুদ্ধের “জেমস বন্ড”

একাত্তরের মুক্তি যুদ্ধের “জেমস বন্ড”

Online Desk ডিসেম্বর 16, 2024
20241216_133820.jpg

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: আজ ১৬ই ডিসেম্বর, ১৯৭১ সালে এই দিনেই পাকিস্তানের পাকসেনার অত্যচারের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। বাংলাদশের এই মুক্তিযুদ্ধে যেমন ছিল ভারতের সেনাবাহিনীর অবদান, তেমনই অনেক ভারতীয় লোকচক্ষুর আড়ালে সাহায্য করে গেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের। তেমনই একজন হলেন সোমনাথ চৌধুরী, বর্তমানে জলপাইগুড়ির মেটেলি থানার চালসার বাসিন্দা সোমনাথ বাবু মুক্তিযুদ্ধের সময় ছিলেন নদীয়া ও কৃষ্ণনগর এলাকার “জেমস বন্ড”। মুজিবর রহমানের হত্যার পর প্রাণ বাঁচাতে নদীয়া থেকে পালিয়ে চলে আসেন এই অঞ্চলে। তিনি জানান পাক সেনাদের নজর এড়াতে মাদুলিতে লুকিয়ে রাখতেন পৈতে, শিখেছিলেন উর্দু ভাষাও, মুসলমান সেজে পাক সেনাদের বিভিন্ন ছবি তুলে পাঠাতেন মুক্তি যোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীকে। নিজের চোখে দেখেছেন ১৬ই ডিসেম্বরে পাক সেনাদের আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতা।
সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের যে চাপানউতোর,এবং হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে বলেন পশ্চিমবঙ্গের নদীয়া, জলপাইগুড়ির একাধিক প্রশিক্ষণ কেন্দ্রে চলতো মুক্তি বাহিনীর জন্য বিশেষ অস্ত্র প্রশিক্ষণ এবং এক মাসের মধ্যে প্রশিক্ষণ দিয়ে তাদের পাঠানো হত পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাই ভারতীয়দের অবদান ছাড়া ওই দেশের স্বাধীনতা কোনোদিন আসত না।
ক্লান্ত সোমনাথ বাবুকে বর্তমান বাংলাদেশের যে এই পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন স্বাধীনতা নিয়ে প্রশ্ন করলে ,তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে দেশের লোক মুজিবর রহমানকে হত্যা করতে পারে তাদের কাছ থেকে এমন জিনিসই তো অভিপ্রেত।
বয়সের ভারে ক্লান্ত সোমনাথ বাবু এখন আর নামতে পারেন না সম্মুখ সমরে কিন্তু যে স্বাধীনতা আনতে প্রাণ দিয়েছিল অসংখ্য মানুষ, সেই স্বাধীনতার অপমান যখন বাড়িতে বসে টিভির পর্দায় দেখেন তখন কখনো চোখ বেয়ে নেমে আসে জল বা কখনো ক্রোধের আগুন।

ভিডিও দেখুন-

Post Views: 122

Continue Reading

Previous: জয়পুরে কোচিং সেন্টারে বিষাক্ত ধোঁয়া, অসুস্থ ১২ পড়ুয়া
Next: লুকিয়ে তোলা হচ্ছে কাঁচা চা পাতা, উত্তেজনা চোপড়া পঞ্চায়েতে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.