Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধর্মতলা ভরে গেল ঘাসফুলে, মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা

ধর্মতলা ভরে গেল ঘাসফুলে, মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা

Online Desk জুলাই 21, 2025
21th-July-2.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আর কিছুক্ষণ পরেই তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি ২১ জুলাইয়ের শহিদ দিবস উদযাপন। সেই উপলক্ষে রবিবার রাত থেকেই ধর্মতলায় সমাবেশ স্থলে ভিড় জমাতে শুরু করেছেন জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা। মূলত দূরবর্তী জেলাগুলি থেকে কর্মীরা এই সমাবেশে অংশ নিতে আগেভাগে কলকাতায় এসে পৌঁছেছেন। প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর ভাষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সোমবার ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান কী বার্তা দেন সেদিকে যেমন তৃণমূলের কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন, তেমনই বিরোধীরাও নজর রাখবে এদিন সমাবেশের দিকে। বছর ঘুরলেই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন তাই আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের কর্মী সমর্থকদের উদ্দেশে তৃণমূল নেত্রী একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, ২১ জুলাই নিয়ে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একাধিক রাস্তায় পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র। আর পাঁচটা দিনের থেকে এদিন রাস্তায় বাসের সংখ্যা বেশ কম। যার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সকাল থেকে মেট্রোতেও তিল ধারণের জায়গা নেই। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা বাসে করে শহরে আসছেন। অনেকে আবার ট্রেনে চেপেও শহিদ দিবসের সমাবেশে সামিল হতে আসছেন। ২১ এর সমাবেশ ঘিরে সেজে উঠেছে কলকাতা। শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের ফ্লেক্স, পোস্টারে ছেয়ে গিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় কাট-আউট বসানো হয়েছে শহরের রাস্তায়।

Post Views: 220

Continue Reading

Previous: ২১শে জুলাই কেমন থাকবে আবহাওয়া?
Next: বাংলা, বাঙালি আর ‘বহিরাগত’ বিভাজন; একুশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোট পর্যন্ত তৃণমূলের নতুন রাজনৈতিক কৌশল

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.