Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার 498 A হলেই ধরতে পারবে না পুলিশ

এবার 498 A হলেই ধরতে পারবে না পুলিশ

Online Desk আগস্ট 29, 2023
20230829_104708-2.jpg

অমিত কুমার দাস,কলকাতা:৪৯৮(এ) ধারায় বধূ নির্যাতনের অভিযোগে এবার থেকে অযথা কোনো অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না। গ্রেফতারের জন্য থাকতে হবে প্রয়োজনীয় অনুমোদন বলে এক নির্দেশিকায় জানিয়ে দিল কোলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক নির্দেশকে সামনে রেখে এবার পশ্চিমবঙ্গ ও আন্দামানের সব ফৌজদারি আদালতকে সতর্ক করে দিল হাইকোর্ট। এই নিয়ে নির্দেশিকা জারি করলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল চৈতালি চ্যাটার্জী। রাজ্যকে বলা হয়েছে এই মর্মে সব থানার পুলিশেকর্মীদের সতর্ক করে দিতে। নির্দেশে বলা হয়েছে, ৪৯৮(এ) ধারায় অভিযোগের এলে পুলিশকর্মীকে আগে খতিয়ে দেখতে হবে গ্রেফতারের প্রয়োজনীয়তা নিয়ে। কোন ক্ষেত্রে এবং কেন গ্রেফতার সেই সংক্রান্ত একটি চেক লিস্ট থাকতে হবে পুলিশের কাছে। গ্রেফতারের বিষয় যথেষ্ট কারণ দেখিয়ে পুলিশকর্মীকে ধৃত ব্যক্তির সঙ্গে ওই চেক লিস্ট বা মাপকাঠি পাঠাতে হবে সিজেএম-র কাছে। বিচারক সেটি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন ধৃত ব্যক্তিকে হেফাজতে রাখার বিষয়টি। পাশাপাশি কেন গ্রেফতার করা হলোনা তার তাঁর কারণ দেখিয়ে পুলিশকে অভিযোগের দু সপ্তাহের মধ্যে তাঁর রিপোর্ট পাঠাতে হবে এসপি-র কাছে। ওই সময়ের মধ্যে অভিযুক্তকে দেখে জিজ্ঞাসাবাদ সেরে নিতে হবে। হাইকোর্ট সতর্ক করে দিয়েছে, এই নির্দেশের অন্যথা হলে পুলিশকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে।

Post Views: 65

Continue Reading

Previous: বিশ্বকাপকেই জবাব দেওয়ার মঞ্চ করছেন রোহিত
Next: পঞ্চায়েতের বেনিয়ম ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন বিচারপতি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.