Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অন্ধ্রপ্রদেশে ডিজেল ভরার সময় ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক গাড়ি, মৃত ৫

অন্ধ্রপ্রদেশে ডিজেল ভরার সময় ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক গাড়ি, মৃত ৫

Online Desk অক্টোবর 24, 2026
1000263042.jpg

ওঙ্কার ডেস্ক: অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে প্রাণ হারালেন পাঁচ জন। শনিবার সকালে একটি পিকআপ ট্রাকে ডিজেল ভরার সময় আগুন লাগে। ঘটনায় একাধিক যানবাহন ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপার অমিত বরদার জানান, অনন্তগিরি মণ্ডলের পিনাকোটা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুপারের প্রাথমিক অনুমান, পিকআপ ট্রাকে ডিজেল ভরার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়নি। সেই সময় কোনও স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অমিত বরদার জানিয়েছেন, ঘটনাটি বিস্ফোরণ নয়, বরং দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলেই মনে করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

প্রথমে পিকআপ ট্রাকে আগুন লাগে। পরে তা পাশের একটি ডাম্পার ট্রাক এবং একটি দু’চাকার গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি যানবাহনই সম্পূর্ণ পুড়ে যায়। সমাজ মাধ্যমে ইতিমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গিয়েছে, আগুন লাগার পর ঘটনাস্থলে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে মৃতদের দেহের বিভিন্ন অংশ চারদিকে ছিটকে পড়ে।

একটি গাড়ির ভিতর থেকে একটি দেহ উদ্ধার করা হয়। আরও দুটি দেহ পাওয়া যায় কাছাকাছি এলাকা থেকে। বাকি দু’জনের দেহ কোথায় পাওয়া গিয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। কীভাবে আগুন লাগল এবং দুর্ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।

Continue Reading

Previous: শীতকালে পায়ের গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে নিন বিশেষ যত্ন:
Next: পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন দিল দিল্লির স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী! মৃত্যুর পর উদ্ধার তিনটি নোট

সম্পর্কিত গল্প

1000398562.jpg

সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দক্ষিণবঙ্গে কতটা প্রভাব?

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-8.webp

৯০ বছরের বৃদ্ধের ইচ্ছাপূরণ, মাঝপথে থামল মুখ্যমন্ত্রীর কনভয়, নবতিপরে’র হাত থেকে গীতা নিলেন শুভেন্দু

Online Desk অক্টোবর 24, 2026
1000244859.jpg

পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন দিল দিল্লির স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী! মৃত্যুর পর উদ্ধার তিনটি নোট

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

1000398562.jpg

সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দক্ষিণবঙ্গে কতটা প্রভাব?

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-8.webp

৯০ বছরের বৃদ্ধের ইচ্ছাপূরণ, মাঝপথে থামল মুখ্যমন্ত্রীর কনভয়, নবতিপরে’র হাত থেকে গীতা নিলেন শুভেন্দু

Online Desk অক্টোবর 24, 2026
1000244859.jpg

পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন দিল দিল্লির স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী! মৃত্যুর পর উদ্ধার তিনটি নোট

Online Desk অক্টোবর 24, 2026
1000263042.jpg

অন্ধ্রপ্রদেশে ডিজেল ভরার সময় ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক গাড়ি, মৃত ৫

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.