Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • টালায় ফাটা পাইপের জেরে ৫ দিনের ভোগান্তি, বিকল্প ব্যবস্থায় ফিরল জল

টালায় ফাটা পাইপের জেরে ৫ দিনের ভোগান্তি, বিকল্প ব্যবস্থায় ফিরল জল

Online Desk নভেম্বর 13, 2026
New-Project-53.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: গত সোমবার সকালে টালা রেল সেতুর তলায় বড় পাইপ ফেটে যেতেই শহরের বড় অংশে জল বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি ধাক্কা খায় উত্তর কলকাতা। মধ্য ও দক্ষিণের কয়েকটি পাড়াতেও জল সঙ্কট দেখা যায়। টানা কয়েক দিনের টানাপোড়েনের পর অবশেষে শুক্রবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পুরসভার দাবি, মূল লাইন দিয়ে এখনও জল দেওয়া যাচ্ছে না। তার বদলে পাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া অস্থায়ী লাইন দিয়েই শহরে জল পাঠানো হচ্ছে।

কীভাবে সামাল দেওয়া হল?
ফাটা অংশের পাশে নতুন করে পাইপ বসিয়ে ঘুরপথে জল পাঠানোর কাজ শুরু হয়েছিল বুধবার। বৃহস্পতিবার সকালের মধ্যেই সেই সংযোগ তৈরি হয়ে যায়। সেদিন থেকেই ওই ঘুরপথ দিয়ে জল আসতে শুরু করে। প্রথম দিন জলের গতি ছিল বেশ কম। বৃহস্পতিবার জুড়ে কোথাও কোথাও সরু ধারায় জল পড়ছিল। শুক্রবার সকাল থেকে চাপ প্রায় আগের মতো হয়ে গিয়েছে বলে জানাচ্ছে পুরসভা। আপাতত এই ঘুরপথেই জল সরবরাহ চালু রাখা হবে।

মূল লাইন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি
মূল পাইপটির কী হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সেটা সারিয়ে আবার চালু করা হবে, নাকি পুরোপুরি বদলে ফেলা হবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি। অথচ শুরুতে পুরসভার তরফে বলা হয়েছিল, মূল লাইন সারানোর জন্যই তাকে জলশূন্য করতে অস্থায়ী লাইন বসানো হচ্ছে।

পাড়ায় পাড়ায় এখন কী ছবি?

বুধবার দুপুর থেকেই কোনও কোনও এলাকায় অল্প অল্প করে জল আসা শুরু হয়েছিল। বৃহস্পতিবার গতি আরও বাড়ে। শুক্রবার উত্তর কলকাতার প্রায় সব এলাকায় সরবরাহ স্বাভাবিক বলে জানাচ্ছেন বাসিন্দারা।

Continue Reading

Previous: মাঝেরহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, সিমেন্টবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের
Next: মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটে বিপর্যস্ত ৭৪ দেশ, ভারতে বাতিল ৩ বিমান

সম্পর্কিত গল্প

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.