Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটে বিপর্যস্ত ৭৪ দেশ, ভারতে বাতিল ৩ বিমান

মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটে বিপর্যস্ত ৭৪ দেশ, ভারতে বাতিল ৩ বিমান

Online Desk নভেম্বর 13, 2026
1000469827.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বৃহস্পতিবার রাত থেকে বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা। মেল পাঠানো যাচ্ছে না। খুলছে না আউটলুক। অচল হয়ে গিয়েছে টিমস, মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য অ্যাপও। ভারত-সহ ৭৪টি দেশ ও অঞ্চল থেকে বিভ্রাটের খবর মিলেছে। সাম্প্রতিক সময়ে এটাই মাইক্রোসফটের সবচেয়ে বড় বিভ্রাট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা ইনবক্স খুলতে পারছেন না, মেল পাঠাতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, অফিসের যোগাযোগের অ্যাপগুলিও কাজ করছে না। এর জেরে ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি দফতর, স্কুল থেকে শুরু করে বিমান সংস্থা, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

কখন শুরু, কতটা প্রভাব?

বিভ্রাট শুরু হয় বৃহস্পতিবার, ১২ নভেম্বর। শুক্রবার, ১৩ নভেম্বর পর্যন্ত তা চলতে থাকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার রাতে। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে একসঙ্গে প্রায় ১ লক্ষ ৩০ হাজার অভিযোগ জমা পড়ে।

ব্যবহারকারীদের দাবি, ভারতীয় সময় রাত সাড়ে ১১টার পর থেকেই আউটলুকে সমস্যা শুরু হয়। অফিসের কাজকর্মে মাইক্রোসফট ৩৬৫-এর ব্যবহার এতটাই বেশি যে, এই বিভ্রাটে বিভিন্ন খাতের কাজকর্ম কার্যত থমকে যায়। নথি আদান-প্রদান থেকে শুরু করে প্রশাসনিক কাজ, সবকিছুতেই প্রভাব পড়ে।

কেন এই বিভ্রাট? সাইবার হামলা নয়, বলছে মাইক্রোসফট

প্রাথমিক তদন্তে মাইক্রোসফট জানিয়েছে, কনফিগারেশনে একটি বদল আনার পর কিছু সার্ভারে অতিরিক্ত চাপ পড়ে। সেই সার্ভারগুলি অকেজো হয়ে যায়। সংস্থার বিবৃতিতে পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপ এবং সংযোগজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত সার্ভারগুলি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীদের অন্য সার্ভারে সরিয়ে দেওয়া হয়। ফলে বাকি পরিকাঠামোর উপর চাপ আরও বেড়ে যায়।

মাইক্রোসফট স্পষ্ট করেছে, কোনও সাইবার হামলার কারণে এই বিভ্রাট ঘটেনি। অভ্যন্তরীণ প্রক্রিয়ায় গোলমালের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যখন একটিমাত্র সংস্থার উপর প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ নির্ভর করে, তখন সামান্য ভুল কনফিগারেশন বা ওভারলোডও মুহূর্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

ঠিক করতে গিয়ে আরও জটিলতা

বিভ্রাট ঠিক করার প্রক্রিয়াও প্রত্যাশার চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠেছে। সংস্থার দাবি, কিছু সার্ভারকে ফের অনলাইন করার পর ট্রাফিক ফিরে আসতেই সেগুলি আবার বন্ধ হয়ে যায়। ফলে একটা জটিল চক্র তৈরি হয়েছে।

ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত পরিকাঠামোয় ট্রাফিক কমাতে, নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন আগের অবস্থায় ফেরাতে এবং ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন।

কোন কোন পরিষেবা বন্ধ?

এই বিভ্রাটে প্রভাবিত পরিষেবার মধ্যে রয়েছে আউটলুক, মাইক্রোসফট টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ, শেয়ারপয়েন্ট এবং মাইক্রোসফট কোপাইলট।

মাইক্রোসফটের নিজস্ব অ্যাপের বাইরেও এর প্রভাব ছড়িয়েছে। কৃত্রিম মেধা সংস্থা ওপেনএআই এবং অ্যানথ্রপিকও তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছে।

ভারতে বিমান পরিষেবায় ধাক্কা

এই বিভ্রাটে ভারতীয় বিমান পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে পুণে, লেহ এবং মুম্বইগামী বিমান ছিল। এছাড়া স্পাইসজেটের দ্বারভাঙা এবং মুম্বইগামী আরও দু’টি বিমানের যাত্রা বিলম্বিত হয়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফটের বিভ্রাটে তাদের বিমান পরিচালনায় কোনও প্রভাব পড়েনি। তবে যাত্রীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ইমেল ট্রাফিক সাময়িকভাবে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: টালায় ফাটা পাইপের জেরে ৫ দিনের ভোগান্তি, বিকল্প ব্যবস্থায় ফিরল জল
Next: পঞ্চায়েত অফিসে ৮টি আলমারি ভাঙা, ফাইল লোপাট নিয়ে তুঙ্গে তরজা, তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.