Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • তিরুপতিতে হারিয়ে গিয়েছিলেন, দু’মাস পর ঝাড়গ্রাম পুলিশের চেষ্টায় বাড়ি ফিরলেন ৭০ বছরের বৃদ্ধ

তিরুপতিতে হারিয়ে গিয়েছিলেন, দু’মাস পর ঝাড়গ্রাম পুলিশের চেষ্টায় বাড়ি ফিরলেন ৭০ বছরের বৃদ্ধ

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-67.webp

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: তিরুপতি দর্শনে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি। প্রায় দু’মাস ধরে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। শেষ পর্যন্ত ঝাড়গ্রাম থানার পুলিশের চেষ্টায় বাড়ি ফিরলেন তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার বাসিন্দা বছর সত্তরের ত্রিথান।

পুলিশ সূত্রে খবর, তিন দিন আগে সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় ওই বৃদ্ধকে। ভাষার সমস্যার জন্য প্রথমে তাঁর পরিচয় জানা যাচ্ছিল না। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে পরিচয় জানার চেষ্টা করে। প্রযুক্তির সাহায্যে বোঝা যায়, তিনি তামিল ভাষায় কথা বলেন। কিন্তু নিজের ঠিকানা বা পরিবারের কারও ফোন নম্বর বলতে পারছিলেন না।

এরপর চেন্নাই পুলিশের ডিরেক্টরেটের সঙ্গে যোগাযোগ করে ভিল্লুপুরম থানার নম্বর জোগাড় করে ঝাড়গ্রাম পুলিশ। দীর্ঘ চেষ্টার পর বৃদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। ভিডিও কলে বৃদ্ধকে দেখে তাঁকে চিনতে পারেন পরিবারের সদস্যরা। ভাষার সমস্যা মেটাতে তাঁদের গ্রামের হিন্দি ও ইংরেজি জানা এক বস্ত্র ব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়।

গোটা বিষয়টিতে বিশেষ উদ্যোগ নেন ঝাড়গ্রাম থানার আইসি উদয় শংকর ঘোষ। তিনি নিজে বৃদ্ধের পরিচয় খোঁজা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়টি দেখভাল করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বৃদ্ধের থাকা, খাওয়া ও দেখভালের ব্যবস্থাও করা হয়। কীভাবে ঝাড়গ্রামে আসতে হবে, সে বিষয়েও পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করেন আইসি।

অবশেষে এদিন পরিবারের দুই সদস্য ঝাড়গ্রামে পৌঁছলে তাঁদের হাতে বৃদ্ধকে তুলে দেয় পুলিশ। প্রায় দু’মাস পর প্রিয়জনকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। ঝাড়গ্রাম থানার পুলিশের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

Continue Reading

Previous: সিউড়ি থানায় ফের হাজিরা টুলুর, তিন দিনে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ
Next: সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য! সোনিয়া গান্ধীকে আইনি নোটিস দিয়ে ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.