Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলার আবাস যোজনায় মাথার ছাদ পেল বাম পরিবার

বাংলার আবাস যোজনায় মাথার ছাদ পেল বাম পরিবার

Online Desk জানুয়ারি 9, 2025
WhatsApp-Image-2025-01-09-at-1.35.09-PM.jpeg

বিশ্বদীপ নন্দী, বালুরঘাটঃ বর্তমানে পশ্চিমবঙ্গের আবাস যোজনা নিয়ে চলা নানান কারচুপি ও বিতর্কের মাঝেই আবাস যোজনা পেয়ে ভাগ্য পরিবর্তন ঘটলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকভৃগু এলাকার বাসিন্দা মিনতি মণ্ডল দাসের পরিবারের। জানা গেছে , মিনতি মণ্ডল দাসের পরিবার দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে বাম দলের সঙ্গে যুক্ত। দীর্ঘ জীবনের বাম আমলে তাদের পরিবার কোনও রকমের সুযোগ সুবিধা পায়নি। একটি ভাঙাচোরা মাটির ঘরে বহু বছর ধরে দিন কাটিয়েছে তাদের পরিবার।
তবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এবার সেই বাম সমর্থক পরিবারটি একটি পাকা বাড়ি পেতে চলেছে। ইতিমধ্যে বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক বিরোধী দলের মানুষ উপকৃত হয়েছেন । মুখ্যমন্ত্রী ও তার সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে পরিবারটি বলেছে , এই প্রকল্প তাদের জীবনে নতুন আলো এনে দিয়েছে। এই বিষয়ে তৃণমুল নেতৃত্ব জানিয়েছে , মমতা ব্যানার্জির সরকার যে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা আরও একবার প্রমাণ করল।

Post Views: 119

Continue Reading

Previous: দুলাল সরকারের মৃত্যুর পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ডুয়ার্সের এক তৃণমুল নেতা
Next: শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রকাশ্যে হুমকি দেব অনুরাগীদের,থানায় অভিযোগ দায়ের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.