Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটে প্রার্থী হতে রাজি না হওয়ায় গেরুয়া শিবির দূরত্ব বাড়িয়েছে! বিস্ফোরক মন্তব্য অভয়ার বাবার

ভোটে প্রার্থী হতে রাজি না হওয়ায় গেরুয়া শিবির দূরত্ব বাড়িয়েছে! বিস্ফোরক মন্তব্য অভয়ার বাবার

Online Desk জানুয়ারি 29, 2026
abhaya.jpg

ওঙ্কার ডেস্কঃ আরজি কর কাণ্ডে তোলপাড় হয়েছিল বাংলার রাজ্য রাজনীতি। অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিল রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। অভয়ার সুবিচারের দাবিতে পথে নেমেছিল বঙ্গ বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিক বার অভয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছিল। কিন্তু সম্প্রতি অভয়ার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বঙ্গ বিজেপির। বুধবার এই বিষয় নিয়ে নিয়ে মুখ খুললেন খোদ মৃত চিকিৎসকের বাবা। জানালেন, রাজনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই দূরত্ব বাড়িয়েছে বিজেপি।

যদিও প্রস্তাবটা ঠিক কী, সরাসরি অভয়ার বাবা তা বলতে না চাইলেও, সূত্রের খবর, আগামী বিধানসভা নিবার্চনে অভয়ার মা অথবা বাবাকে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি জানাননি তাঁরা কেউই।

অভয়া কাণ্ডকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের তরফে বারবার এই দাবি করা হচ্ছিল। বিজেপি যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় ছিল, তা অভয়ার বাবার বক্তব্যে স্পষ্ট হয়েছে।

গত বছর আগস্ট মাসে অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযানের পর থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকে বিজেপি নেতারা। বিজেপির সল্টলেক পার্টি অফিসে এক ঘণ্টার বেশি বসে থাকার পর অভয়ার বাবা-মা ফিরে আসতে বাধ্য হন। তখনই অভয়ার বাবা জানিয়েছিলেন, “যে আমাদের রাজনৈতিক প্রস্তাব দেবে আমরা তাঁর সঙ্গে সম্পর্ক রাখব না। অনেক দলই আমাদের ভোটে দাঁড়াতে প্রস্তাব দিয়েছে। তবে আমরা ভালো করেই জানি আদালতেই লড়াই করে আমাদের ন্যায় বিচার আদায় করতে হবে।”

Post Views: 205

Continue Reading

Previous: আনন্দপুরে মৃত বেড়ে ২১, পুলিশের খাতায় নিখোঁজ ২৮, শুভেন্দু যাওয়ার আগেই জারি ১৬৩ ধারা
Next: অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা ঘিরে জল্পনা ! ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করলেন শরদ পাওয়ার

সম্পর্কিত গল্প

terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.