Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দফায় ১০০-এর বেশি আসনে জিতছে তৃণমূল: অভিষেক

প্রথম দফায় ১০০-এর বেশি আসনে জিতছে তৃণমূল: অভিষেক

Online Desk এপ্রিল 24, 2026
ABHISHEK.jpeg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রথম দফা মোটের উপর নিরররবিঘ্নে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। রাজ্যের ১৬ জেলার ১৫২ বিধানসভা কেন্দ্রে ওই দিন ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় ১০০ এর বেশি আসন বিজেপি পাবে বলে আগেই দাবি করেছহেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন। ১৫২ আসনের মধ্যে সেঞ্চুরি পার করে দিতে চলেছে জোড়াফুল শিবির। সেই সঙ্গে তিনি শাহকে চ্যালেঞ্জ করে জানিয়েছেন, আগামী ৪ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকুন তিনি।

শুক্রবার নির্বাচনী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যে বিজেপির অন্দরে আতঞক শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘বাংলায় এসে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে মানুষকে। আমি বলছি, সৎ সাহস থাকলে চার তারিখ বাংলায় থাকুন।’ তাঁর আরও সংযোজন, ‘আমি জ্যোতিষী নই। তবে আমি যখনই রাজনৈতিক ফল নিয়ে আগাম বলেছি, তা মিলেছে। ২০২১ সালে মিলেছে, ২০২৪ সালে মিলেছে, আর এ বারও মিলবে। আমি এখানে বলে দিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সেঞ্চুরি পার করে দিয়েছে।’ অভিষেক বলেন, ‘বিজেপি বাংলায় ভোট কেটে ক্ষমতায় আসবে বলেছিল। কাল প্রথম দফার ভোট হয়েছে। দেখেছেন তো বিজেপির মধ্যে কেমন ছটফটানি শুরু হয়ে গিয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি প্রথম দফাতেই ১২৫ আসন এর কম পাবে না। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত নির্বাচনী বিশ্লেষণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে শাহ বলেন, প্রথম দফায় অন্তত ১১০টি আসনে জিততে চলেছে বিজেপি।

Post Views: 75

Continue Reading

Previous: গুরতর আহতের জল্পনার মাঝেই ঐক্যের বার্তা মোজতবা খামেনেইয়ের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা
Next: বাংলাদেশে হু হু করে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা! ভারতকেও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সম্পর্কিত গল্প

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.