Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে হু হু করে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা! ভারতকেও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে হু হু করে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা! ভারতকেও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: পড়শি দেশ বাংলাদেশে হু হু করে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। সেই সঙ্গে আন্তর্জাতিক ও স্বাস্থ্য নজরদারি সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, বাংলাদেশে এই ভাইরাস ঘটিত অসুখটি শিশুদের মধ্যে যে মাত্রায় ছড়িয়ে পড়েছে তাতে ওই রোগের ভাইরাস সীমান্ত পেরিয়ে আশপাশের দেশকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সে দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮ জন শিশুর। এই রোগের উপসর্গগুলি হল সংক্রামিত হওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে প্রাথমিক উপসর্গগুলি দেখা দিতে শুরু করে। ‌সেগুলি হল শরীর কাবু করা জ্বর, সর্দি, চোখ লাল হয়ে যাওয়া, কাশি এবং মুখের ভেতরে ছোট সাদা দাগ। সেই পর্বে চিকিৎসা শুরু করা না হলে মাথায় ফুসকুড়ি হতে শুরু করে যা পরে গোটা শরীরে ছড়ায়।
বিশেষজ্ঞদের মতে গরম কালে এই রোগের ভাইরাস সবচেয়ে বেশি সংক্রামিত হয়। মূলত মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে টীকাকরণের হার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলেই প্রায় নির্মূল হয়ে যাওয়া অসুখ আবার ফিরে এসেছে। আক্রান্ত শিশুদের মধ্যে প্রত্যেকের বয়স প্রায় ৫ থেকে ১০ বছরের মধ্যে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা প্রায় ৫০ হাজার। বাড়িতেও চিকিৎসা চলছে বহু শিশুর। সে দেশের শিশু হাসপাতালের বাইরে প্রচুর পরিমাণে শিশুদের ভিড় দেখা যাচ্ছে। এমনকি হাসপাতালগুলিতে বেডের সংখ্যার ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে। ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে এখনও পর্যন্ত এই রোগের প্রাদুর্ভাব ধরা পড়েছে। ফলে আক্রান্ত হয়েছে দেশের একানব্বই শতাংশ এলাকা। ঘরে ঘরে শিশুর বাবা-মা এবং আত্মীয় পরিজন চরম উৎকণ্ঠায় দিনযাপন করছেন। সব পাড়া মহল্লাতেই হামে আক্রান্ত শিশুদের নিয়ে জেরবার হচ্ছে পরিবার।

Post Views: 135

Continue Reading

Previous: প্রথম দফায় ১০০-এর বেশি আসনে জিতছে তৃণমূল: অভিষেক
Next: ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রোবটের দাপট! কোন রক্তক্ষরণ ছাড়াই রুশ সেনা ঘাঁটি দখল কিভ

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026

You may have missed

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.