Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাঙালি বিতাড়নের প্রতিবাদে সংসদে বাংলায় ভাষণ দেবার প্রস্তাব অভিষেকের

বাঙালি বিতাড়নের প্রতিবাদে সংসদে বাংলায় ভাষণ দেবার প্রস্তাব অভিষেকের

Online Desk জুলাই 21, 2025
ABHISHEK.jpeg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বিভিন্ন রাজ্যে উগ্র বাঙালি বিদ্বেষ মাথাচড়া দিচ্ছে। দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। এই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক প্রস্তাব দেন, আসন্ন বাদল অধিবেশনে সংসদে দলের সাংসদদের বাংলা ভাষায় ভাষণ দেওয়ার জন্য।
সোমবার সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো বলব আমাদের নিয়ম নেওয়া উচিত অন্তত এই অধিবেশনে আমরা সংসদে বাংলায় বক্তব্য রাখব, কথা বলব। দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি ১০ বার বলতাম এখন ৫০০ বার বলব।’ অসমের মুখ্যমন্ত্রীর বাংলা বিরোধী মন্তব্য নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন, ‘বাংলায় কথা বললে বিজেপির নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলছেন বাংলাদেশি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? এক জন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাংলায় কথা বললে বাংলাদেশি।’
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে বাঙালি বস্তিতে জল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। শুধু তাই নয়, ওড়িশা-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতির ময়দানে সরব হয়ে বিজেপির বিরুদ্ধে ঝাঁপাতে চাইছে।

Post Views: 221

Continue Reading

Previous: স্কটল্যান্ড থেকে সোজা কলকাতায় ২১’শের মঞ্চে দিদির ডাকে ‘দেব’
Next: ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের, কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনকে

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.