Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্কটল্যান্ড থেকে সোজা কলকাতায় ২১’শের মঞ্চে দিদির ডাকে ‘দেব’

স্কটল্যান্ড থেকে সোজা কলকাতায় ২১’শের মঞ্চে দিদির ডাকে ‘দেব’

Online Desk জুলাই 21, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং’এর জন্য সপ্তাহ দুয়েক আগেই লন্ডনে উড়ে গিয়েছিলেন টলিউড সুপারস্টার দেব। তারপর ছবির শুটিং শেষ করে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন স্কটল্যান্ডে। সেখান থেকে নিত্যদিন নানারকম ছবি দিয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন টলি অভিনেতা। তবে সুপারস্টারের বিদেশ সফরের রঙিন সব মুহূর্ত দেখে নিন্দুকরাও স্বভাবতই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন ছুড়েছিলেন! অনেকে আবার রাজনীতির থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশেনর দুনিয়াকে বেশি সময় দেওয়ায় তাঁর সাংসদপদ নিয়েও কটাক্ষ করেন চলতি আবহে। তবে সোমবার বরাবরের মতো শান্ত অথচ দৃঢ়ভাবে মোক্ষম উত্তর দিলেন অভিনেতা। দলনেত্রীর ডাকে বাধ্য ছাত্রের মতোই স্কটল্যান্ড থেকে কলকাতায় ছুটে এলেন একুশের সমাবেশে যোগ দিতে।
উনিশের লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যাওয়া একগুচ্ছ তারকামুখের ঘরে ফেরার গুঞ্জন ছিল একুশের শহীদ স্মরণ সভায়। সেই গুঞ্জনই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। ‘দিদি’র ডাকে সমাবেশে যোগ দিলেন টলিপাড়ার সিনেপর্দা, ছোটপর্দা মিলিয়ে প্রায় শতাধিক তারকা। সেই তালিকায় শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্রের মতো আরও অনেকে। অন্যদিকে শ্রাবণের পয়লা সোমবার একুশের মঞ্চেই তৃণমূলে প্রত্যাবর্তন করলেন এক সময় বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, ভরত কল, রিমঝিম মিত্ররা।
একুশের জন্য সিংহভাগ তারকার পরনে সাদা পোশাক। কেউ বা আবার দলের রঙে পোশাকে সেজেছেন। তবে তারকাদের মধ্যমণি দেবকে দেখা গেল কালো পোশাকে। গাড়ি থেকে নেমেই ভিড় ঠেলে তারকা-সাংসদের সমাবেশে প্রবেশ করার মুহূর্ত ক্যামেরাবন্দি হল। কালো পোশাকে অবশ্য দেখা গিয়েছে অরিন্দম শীল, সৌরভ বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, নন্দন চত্বরে তারকাদের প্রাতঃরাশের আয়োজনও ছিল। জলখাবারের তালিকায় ছিল চা-কফি, ফল, মিষ্টি, ডিম সেদ্ধ. পাউরুটি।

Post Views: 281

Continue Reading

Previous: ২১ এ জুলাই নিয়ে জল্পনার অবসান, তৃণমূলকেই করব! বললেন দিলীপ
Next: বাঙালি বিতাড়নের প্রতিবাদে সংসদে বাংলায় ভাষণ দেবার প্রস্তাব অভিষেকের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.