Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভিষেকের সঙ্গে বৈঠক শোভনের, তৃণমূলে ফিরবেন?

অভিষেকের সঙ্গে বৈঠক শোভনের, তৃণমূলে ফিরবেন?

Online Desk সেপ্টেম্বর 26, 2025
abhishek-sovan.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের দফতরে এই বৈঠক হয়। শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তবে বৈঠক শেষে বৈশাখীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোভনের রাজনীতির ময়দানে ফেরা নিয়ে জল্পনা তৈরি করেছে। কলকাতার প্রাক্তন মেয়রকে আবার সক্রিয় ভূমিকায় রাজনীতিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার শোভনের সঙ্গে অভিষেকের প্রায় সাড়ে তিন ঘণ্টা কথা হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন বলেন, ‘অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ও অনেক পরিণত। অভিষেকের সঙ্গে সাক্ষাতে আমি মুগ্ধ, সমৃদ্ধ।’ তৃণমূলে কি তিনি আবার ফিরবেন? এই প্রশ্নের জবাবে শোভন জানিয়েছেন, এ বিষয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, বৈঠকে শোভন অভিষেককে জানিয়েছেন তিনি দলের কাজ করতে ইচ্ছুক। দল তাঁকে যে দায়িত্ব দেবে তা তিনি পালন করবেন বলে জানিয়েছেন শোভন। শোভন বলেন, “এটা থেকে আজকে অনেক জিনিস উপলব্ধি করেছি। যা আলোচনা হয়েছে তাতে মনে করি, ওই মেঘ থেকে জল আসবে”। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমার কাছে শ্রেষ্ঠ শারদ উপহার। ভুল ধারণা, রটনা কেটে গেছে, শোভনের সক্রিয়তা সময়ের অপেক্ষায়।”

প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। তবে কোনওদিনই সক্রিয় ভাবে পদ্ম শিবিরের রাজনীতি করেননি। পরে বিজেপিও ছেড়ে দেন। রাজনীতি থেকে সরে এসেছিলেন তিনি। যদিও পরবর্তী কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে শোভনের।

Post Views: 102

Continue Reading

Previous: ১ অক্টোবর থেকে ওষুধ আমদানিতে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, বড়সড় ক্ষতির মুখে ভারত
Next: জমাজলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত প্রত্যেক ব্যক্তিকে ৫ লক্ষ টাকা করে দেবে সিইএসই

সম্পর্কিত গল্প

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.