Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের, জখম ৫

বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের, জখম ৫

Online Desk এপ্রিল 24, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী একটি গাড়ি। বৃহস্পতিবার রাতে রাজস্থানের চুরু জেলায় ওই এসইউভি গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। আর তার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জোড়া দুর্ঘটনার ফলে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচ জন। পিলানিতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই ব্যক্তিরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরুর পিলানি-সাদুলপুর রাস্তায় রাত প্রায় ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সঙ্গে সঙ্গেই দুটি গাড়িতে আগুন ধরে যায়। এসইউভি গাড়ির তিন আরোহী ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। অন্য পাঁচ জনকে গুরুতর দগ্ধ ও জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের প্রথমে পিলানির বিড়লা পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদেরকে ঝুনঝুনুর বিডিকে হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আবার জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রশাসন সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় হামিরওয়াস থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনীও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক পরীক্ষাও শুরু হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।

Post Views: 100

Continue Reading

Previous: অভয়ার মায়ের সমর্থনে নির্বাচনী সভায় মোদীর মুখে আরজি কর প্রসঙ্গ, দাবি করলেন প্রথম দফার বিপুল ভোট ‘বদলের বার্তা’
Next: মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হোটেল মালিককে খুন টোটোচালকের

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.