Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হোটেল মালিককে খুন টোটোচালকের

মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হোটেল মালিককে খুন টোটোচালকের

Online Desk এপ্রিল 24, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরে এবং মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হোটেল মালিককে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নবীন পাঞ্জাবরাও। আর নিহত ব্যক্তির নাম রাহুল সুনীল সাহু। তিনি ‘হ্যাপি ডে’ নামে একটি হোটেল চালাতেন। পুলিশ জানিয়েছে, রাহুল বেশ কিছু টাকা সুদে ধার দিয়েছিলেন নবীনকে। নবীন সেই টাকা সুদ-সহ পরিশোধ করে দেয়। তা সত্ত্বেও, ওই হোটেল মালিক আরও ৩৫,০০০ টাকা দাবি করে বলে অভিযোগ। নবীন সেই টাকা না দিতে পারায় রাহুল নবীনের মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যার ফলে দুজনের মধ্যে সংঘাত তৈরি হয়। পুলিশ জানিয়েছে, নিহতের কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণ করে এই মামলার তদন্তে সমাধান মিলেছে। জিজ্ঞাসাবাদের সময় ৪০ বছর বয়সী টোটোচালক নবীন পাঞ্জাবরাও পুন্ডকর অপরাধ স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, কোভিড মহামারীর সময় রাহুলের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা শোধও করে দিয়েছেন তিনি। কিন্তু, অভিযোগ রাহুল আরও ৩৫,০০০ টাকা দাবি করতে থাকেন।

তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন রাহুল টাকা নিতে নবীনের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় নবীনের মেয়ের নাম করে আপত্তিকর মন্তব্য করেন ওই হোটেলমালিক। যার পর দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর মাঝেই রাগের মাথায় নবীন একটি লোহার রড দিয়ে রাহুলের মাথায় আঘাত করে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হত্যার পর প্রমাণ লোপাটের জন্য নবীন মৃতদেহ বস্তায় ভরে, টোটোতে তুলে নিয়ে গভীর রাতে নারা ঘাট সেতুর নীচে পিলি নদীতে ফেলে দেন। জারিপটকা থানার পুলিশ আধিকারিক অনিল তাকাসান্দে এ বিষয়ে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

Post Views: 82

Continue Reading

Previous: বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩ জনের, জখম ৫
Next: টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.