Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের শুরু থেকেই একের পর দুঃসংবাদ টলিপাড়া জুড়ে। এক শোক না কাটতেই ফের আরও এক মৃত্যু সংবাদ। টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার দুপুরে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। অভিনেতার স্ত্রী রুমা দাশগুপ্ত জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি ‘অটোইমিউন ডিজিজ’-এ ভুগছিলেন।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পর পেশাগত জীবনের শুরুতে শিক্ষকতা করেছেন অভিনেতা বিপ্লব। তবে সৃজনশীলতার টানে পরবর্তীকালে তিনি সাহিত্য, নাট্যজগৎ ও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন। ভয়েস-ওভার আর্টিস্ট এবং বিজ্ঞাপন জগতে কাজের পর অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। ২০০৪ সালে ‘শ্যাডোজ অফ টাইম’ ছবির মাধ্যমে তাঁর বড় পর্দায় কাজ শুরু হয়। এরপর ‘বাইশে শ্রাবণ’, ‘৮৯’, ‘ফেলুদা এবং ‘গুমনামি’-র মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল।
দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে তিনি কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গেও। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। উল্লেখ্য, মহানায়ক উত্তম কুমার এবং তাঁর ভাই তরুণ কুমারের সঙ্গেও গভীর ব্যক্তিগত যোগাযোগ ছিল অভিনেতার। স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগী ও সহকর্মীরা।

Post Views: 113

Continue Reading

Previous: মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, হোটেল মালিককে খুন টোটোচালকের
Next: তৃণমূল পাবে ১৩০, বিজেপি ১১০! প্রথম দফা ভোটগ্রহনের পর দাবি দুই পক্ষেরই

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.