Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল পাবে ১৩০, বিজেপি ১১০! প্রথম দফা ভোটগ্রহনের পর দাবি দুই পক্ষেরই

তৃণমূল পাবে ১৩০, বিজেপি ১১০! প্রথম দফা ভোটগ্রহনের পর দাবি দুই পক্ষেরই

Online Desk এপ্রিল 24, 2026
tmc-bjp-flag.png

ওঙ্কার ডেস্ক: কিছুটা শান্ত, কিছুটা অশান্ত ভাবেই বঙ্গে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। প্রথম দফা ভোট গ্রহণ শেষ হতেই সব দলের রাজনৈতিক বিশ্লেষকরা বসে গিয়েছে হিসেব নিকেশ করতে। সম্ভাব্য কত আসন দখল করতে পারবে, চলছে সেই আলোচনা চলছে সব দলের অন্দরে। বর্তমানে রাজ্যের শাসক এবং বিরোধী দুই দলই আত্মবিশ্বাসী যে প্রথম দফার ভোটের পর দুই পক্ষই বিপুল পরিমাণে আসন দখল করে সরকার গড়বে বাংলায়।
রাজ্যে প্রথম দফায় ভোট শেষে তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় প্রথম দফায় প্রায় ৯০% এর বেশি ভোট দেওয়ায় এটা স্পষ্ট যে রাজ্যের মানুষ বাংলা বিরোধী বিজেপিকে না মমতাকেই বেছে নেবে। কুনাল ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ১৩০টির বেশি আসনে জিতবে। অন্যদিকে প্রথম দফা নির্বাচনের প্রক্রিয়ার পর সারারাত বিচার বিশ্লেষণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানায় যে প্রথম দফায় ভোটের পর ১১০টি আসনে বাংলায় জিতবে পদ্মফুল শিবির।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যদি দ্বিতীয় দফায় একই রকম ভোটের হার থাকে তাহলে তৃণমূল সর্বকালের সেরা রেকর্ড আসন জিতে চতুর্থবারের মত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং ব্রাত্য বসু নির্বাচন কমিশন এবং পুরো SIR প্রক্রিয়াকে তুলোধনা করেছে। কুনাল ঘোষের কথায় রাজ্যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপির হাতের পুতুল মাত্র। কুনালের কথায় যেসব যোগ্য ভোটার দের নাম বাদ দিয়েছে কমিশন তার জবাব তারা পাবে ফলাফলের দিন।
অন্যদিকে শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করে বলেন, “বাংলায় এত সুষ্ট নির্বাচন করার সব কৃতিত্ব কমিশনের”। শাহের কথায় বাংলায় এত পরিমাণ ভোটের হার বাংলায় ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শাহ আত্মবিশ্বাসী যে প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১১০টি আসনে জিতবে বিজেপি। তার কথায়, “বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসবেই”। কিন্তু তৃণমূল নেতা কুনাল ঘোষ দাবি করেছে বাংলায় বিজেপি ইতিমধ্যেই হেরে গিয়েছে। ৯০% ভোট আশাপ্রদ ছিল বলে জানিয়েছে তৃণমূল।

Post Views: 101

Continue Reading

Previous: টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত
Next: দিল্লির খুনে ‘সাইকোপ্যাথিক’ ছাপ, অভিযুক্তের আচরণে চাঞ্চল্যকর দাবি পুলিশের

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.