Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, রাজ্যে বিজেপি সরকারের আমলে চতুর্থ ঘটনা

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, রাজ্যে বিজেপি সরকারের আমলে চতুর্থ ঘটনা

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T101135.341.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। চার দিন ধরে তল্লাশির পর রবিবার গভীর রাতে তাঁকে ধরতে গিয়ে গুলি চালাতে হয় পুলিশকে বলে দাবি তদন্তকারীদের।

গত মঙ্গলবার, ৩ নভেম্বর বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তার পর আর ফেরেনি। পরিবারের দাবি, দু’দিন ধরে নিখোঁজ থাকার পর গত শুক্রবার নিকটবর্তী কুলিকের জঙ্গল থেকে পচাগলা অবস্থায় বিবস্ত্র দেহ উদ্ধার হয় তার। ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যেরা।

এটি গণধর্ষণের ঘটনা কি না, আরও কেউ এর সঙ্গে জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছিল। তার মধ্যেই গ্রেফতারির সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্তের।

রাতে কী হয়েছিল?

পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছেন বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। অভিযুক্ত বিহার সীমান্ত দিয়ে ভিন্‌রাজ্যে পালানোর চেষ্টা করছিলেন বলেও খবর ছিল। সেই খবর পেয়েই রাত ৩টের পর সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশ আসছে বুঝতে পেরে গুলি চালান দিলীপ। অভিযুক্তের ছোড়া গুলি পুলিশের গাড়ির টায়ারে লেগেছিল বলে খবর। তদন্তকারীদের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। নিহত দিলীপের দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে।

রাজ্যে চতুর্থ এনকাউন্টার

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে চতুর্থ বার এনকাউন্টারের ঘটনা ঘটল। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কিশোরীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয় পুলিশের গুলিতে। দাবি, তাঁকে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালান তিনি। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

এর পর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় ধৃত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এ ক্ষেত্রেও ঘটনার পুনর্নির্মাণে গিয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। ওই দিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনে ধৃত সামাউল হকের মৃত্যু হয় এনকাউন্টারে। রায়গঞ্জের ঘটনা তালিকায় চতুর্থ।

কী বললেন মন্ত্রী?

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘‘আইনের বিরুদ্ধে গেলে, আইন হাতে নিলে বা আইন ভাঙলে পুলিশের সামনে আসতে হবে। পুলিশ বাধ্য হবে এরকম কিছু করতে। এরকম পরিস্থিতি যেন না আসে। সবাই আইনের পথে চলুক।’’

Continue Reading

Previous: পুজো-পার্বণে খাওয়া-দাওয়ার আনন্দে বাদ সাধতে পারে লুজ মোশন! সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম:
Next: এআই চিপ পাচার-কাণ্ডে টার্গেট ছিলেন হুয়াং, এবার পরকীয়া স্বীকার করে ক্ষমা চাইলেন এনভিডিয়া কর্তা

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.