Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেন্দ্রীয় হারে ডিএ সহ বিভিন্ন দাবিতে অধিকার যাত্রা বামপন্থী সরকারি কর্মচারীদের

কেন্দ্রীয় হারে ডিএ সহ বিভিন্ন দাবিতে অধিকার যাত্রা বামপন্থী সরকারি কর্মচারীদের

Online Desk ফেব্রুয়ারি 19, 2024
bgvb.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : সম্প্রতি শেষ হয়েছে ডিওয়াইএফ আই-এর ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশ। লোকসভা নির্বাচনের মুখে এই কর্মসূচিতে বামপন্থী ছাত্র যুবদের নজরকাড়া উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। এবার ১৭ ই ফেব্রুয়ারি কোচবিহারের সিতাই থেকে অধিকার যাত্রা শুরু করেন বামপন্থী সরকারি কর্মচারীরা। ১০ ই মার্চ এই পদ যাত্রা শেষ হবে দক্ষিণ ২৪ পরগণা জেলার যাদবপুর ৮ বি বাস স্ট্যান্ডে। বামপন্থী যুবদের কায়দাতেই এবার রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ, সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবি নিয়ে অধিকার যাত্রা শুরু করেছেন।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক তথা রাজ্য কাউন্সিল সদস্য মনোজিৎ দাস বলেন, ‘রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। হাজার হাজার সরকারি পদ শূন্য হয়ে পড়ে আছে। অথচ ছেলে মেয়েরা চাকরি পাচ্ছেনা। আমাদের প্রচুর ডিএ বকেয়া রয়েছে। তাই এবার আমরাও ঠিক করেছি এই বঞ্চনার কথা আমাদের কর্মচারী পরিবারের কাছে তুলে ধরব’
জানা গেছে, সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গয়েরকাটা বাসস্ট্যান্ডে প্রবেশ করবে অধিকার যাত্রা. রাস্তায় সংক্ষিপ্ত পদযাত্রা ও বিভিন্ন স্থানে পথসভার কর্মসূচির মধ্যে দিয়ে ধুপগুড়ি বানারহাট হয়ে চালসা মোড় দিয়ে মালবাজার শহরে রাত্রি যাপন করবেন কর্মচারীরা।

Post Views: 97

Continue Reading

Previous: প্রধান শিক্ষকের জন্য উচ্চ মাধ্যমিক দেওয়া হল না ছাত্রের ?
Next: বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত আদর্শ গ্রাম

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.