Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রস্তুত কাবুল’: তালিবান মন্ত্রী

‘ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রস্তুত কাবুল’: তালিবান মন্ত্রী

Online Desk নভেম্বর 25, 2025
nooruddin-azizi.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত তালিবান শাসিত আফগান সরকার। এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজি। পাকিস্তানের সঙ্গে কাবুলের সংঘাতের মাঝে তালিবান মন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী। ভারতে এসে তিনি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আজিজি বলেন, ‘ভারতের জন্য আফগানিস্তানের দরজা সবসময় খোলা। যে সমস্ত ভারতীয় কূটনীতিক কাবুলে রয়েছেন, তাঁদেরকে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেব।’ ভারত আফগানিস্তানের কাছে এক গুরুত্বপূর্ণ অংশীদার তা মনে করিয়ে দিয়েছেন তালিবান বাণিজ্যমন্ত্রী।

উল্লেখ্য, আজিজির এই সফরের কয়েক সপ্তাহ আগেই সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি ভারত সফর করেন। তাঁর দিল্লি সফর ছিল ২০২১ সালের পর ভারত–আফগানিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ। সম্প্রতি পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনায় ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। সংঘাতের আবহে পাকিস্তান থেকে ওষুধ আমদানি তিন মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় তালিবান সরকার। যদিও আজিজি জানিয়েছেন, এটি সাময়িক সিদ্ধান্ত। তিনি বলেন, ‘যারা ভালো মানের পণ্য দিতে পারে এবং সঠিক শর্তে ব্যবসা করতে চায় আমরা সেই দেশকে অগ্রাধিকার দিই।’

Post Views: 82

Continue Reading

Previous: ঘুরপথে মতুয়াদের বাংলাদেশী বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি ! সতর্ক করে মমতার আশ্বাস, ‘ভয় পাবেন না, আমরা আছি’
Next: ডাক্তারকে হুমকির অভিযোগ বিজেপি নেতা রুদ্রনীলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.