Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কালীপুজোর রাতে বাজির দাপট, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল কলকাতার আকাশ

কালীপুজোর রাতে বাজির দাপট, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল কলকাতার আকাশ

Online Desk নভেম্বর 9, 2026
1000405617.jpg

ওঙ্কার ডেস্ক: বায়ুদূষণ নিয়ন্ত্রণে কালীপুজোর রাতে বাজি ফাটানোর ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল বাজি পোড়ানোর সময়সীমা। নিষিদ্ধ করা হয়েছিল শব্দবাজিও। কিন্তু প্রশাসনের নির্দেশ কার্যত উপেক্ষা করেই কালীপুজোর রাতে দেদার বাজি ফাটানো হল কলকাতায়। তার জেরে শহরের বাতাসে দূষণের মাত্রা দ্রুত বেড়েছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে।

শুক্রবার রাত থেকেই কলকাতা ও হাওড়ার বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করে। রবিবার সেই পরিস্থিতির আরও অবনতি হয়। রাত ১টা নাগাদ কলকাতার বায়ুর গুণমান সূচক বা একিউআই প্রায় ৫০০-তে পৌঁছে যায়। দূষণের এই মাত্রা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। পরিসংখ্যান অনুযায়ী, গত বৃহস্পতিবার কলকাতার একিউআই ছিল ৭০ থেকে ৮০-এর মধ্যে। রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে তা বেড়ে দাঁড়ায় ২০০-তে। কালীপুজোর রাতে বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। পিএম ১০-এর পরিমাণও পৌঁছয় ৩৫৪ মাইক্রোগ্রামে। রাত যত বেড়েছে, ততই ধোঁয়াশায় ঢেকেছে শহরের আকাশ।

দূষণের মাত্রা সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে উত্তর কলকাতায়। রাত ২টোর পরিসংখ্যানে কাঁকুড়গাছির একিউআই পৌঁছে যায় ৬১০-এ। রাত ১১টা নাগাদ হাওড়ার সূচকও ৬০০ পেরিয়ে যায়। মানিকতলায় একিউআই ছিল ৫৩৮। বেনিয়াপুকুরে ৫২৮, লেবুতলায় ৪৯১, কাশীপুরে ৪৯০ এবং তালতলায় ৪৬৯। দক্ষিণ সিঁথিতে দূষণ সূচক ছিল ৪১৯। পাইকপাড়ায় তা রেকর্ড করা হয় ৩৫৯-এ। বিধাননগর পুরসভা এলাকাতেও একিউআই বেড়ে ৪৯০-তে পৌঁছয়।

Continue Reading

Previous: সকালের ব্যস্ত সময়ে টালায় জলের তোড়ে ভাসল রাস্তা, শতাব্দীপ্রাচীন পাইপ ফেটে বিপত্তি
Next: রায়গঞ্জে পুলিশি এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু, পুলিশকে আক্রমণ করলে জবাব মিলবেই, বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.