Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রায়গঞ্জে পুলিশি এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু, পুলিশকে আক্রমণ করলে জবাব মিলবেই, বার্তা মুখ্যমন্ত্রীর

রায়গঞ্জে পুলিশি এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু, পুলিশকে আক্রমণ করলে জবাব মিলবেই, বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T150656.985.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই নিয়ে পঞ্চম এনকাউন্টারের ঘটনা ঘটল রাজ্যে। সোমবার রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশের দাবি, অন্য রাজ্যে পালানোর সময় সে পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনা নিয়ে সোমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিত কালীপুজোয় প্রতিমা দর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই আইনশৃঙ্খলা, এনকাউন্টার আর তোলাবাজি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে আক্রমণ করা হলে পুলিশ চুপ করে থাকবে না। তাঁর ভাষায়, বন্দুক পকেটে রাখার জন্য দেওয়া হয়নি।

তিনি জানান, তিন ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশকে আগাম ছাড় দেওয়া আছে। ধর্ষক-খুনি, মাদক পাচারকারী আর বাংলাদেশি অনুপ্রবেশকারীর ক্ষেত্রে কোনও ছাড় নয়। এই বিষয়ে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ারও দরকার পড়ে না।

আইনের শাসন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত অন্য রাজ্যের মতো বাংলাতেও এখন আইনের শাসন চলছে। মাদক মাফিয়া, ধর্ষণকারী আর অনুপ্রবেশকারীদের এই রাজ্যে কোনও জায়গা নেই। পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে। এদিন তিনি আরও বলেন, এখনও কিছু লোক আড়াল থেকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে দিমাগি নকশাল, জামাতি, জঙ্গি, কমিউনিস্ট, আরশোলা আর ছারপোকা রয়েছে। রাষ্ট্রবাদীদের এদের থেকে সাবধান থাকতে হবে।

তোলাবাজি নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কোথাও তোলাবাজি, দাদাগিরি, সিন্ডিকেটবাজি হলে পুলিশকে জানাতে হবে। জমি কেনা-বেচায় টাকা চাওয়া তৃণমূলের আমলের অভ্যাস। এই রোগ ফিরে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁকে, বিধায়ককে বা সাংসদকে জানাতে বলেন তিনি। তাঁর মতে, মানুষ শুধু মুখ বদলানোর জন্য ভোট দেননি, ব্যবস্থা বদলানোর জন্য ভোট দিয়েছেন।

শিল্প প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, তাজপুরে বন্দরের কথা ছিল ঢপ। সেখানে বন্দর করার মতো জমিই ছিল না। তাঁর সরকার দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর গড়ার কাজ শুরু করেছে। সেখানে ১৭০০ একর জমি হাতে আছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাজের এলাকাও বাড়ানো হয়েছে।

শেষে তাঁর দাবি, তাঁর সরকারের আমলে কোনও পুজো, বিসর্জন, বসন্ত উৎসব বা শোভাযাত্রায় গোলমাল করার সাহস কেউ পায়নি। ৩৪ বছরের কমিউনিস্ট আর ১৫ বছরের তৃণমূল শাসন বাংলার সংস্কৃতি, শাস্ত্র আর ঐতিহ্য নষ্ট করেছিল বলে কটাক্ষ করেন তিনি। সেই ঐতিহ্য ফেরানোর চেষ্টা চলছে।

Continue Reading

Previous: কালীপুজোর রাতে বাজির দাপট, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল কলকাতার আকাশ
Next: শেখ হাসিনা কী স্বদেশে ফিরছেন

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.