Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • শেখ হাসিনা কী স্বদেশে ফিরছেন

শেখ হাসিনা কী স্বদেশে ফিরছেন

Online Desk নভেম্বর 9, 2026
Hasina-Parliament-and-the-Flag-Bearing-Flight.jpg

নয়ন বিশ্বাস রকি

বাংলাদেশের রাজনীতির আকাশে আবার এক নতুন আলো দেখা যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, কয়েকবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরে আসার জন্য ব্রিটিশ আইনজীবীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্টের আবেদন করেছেন। এই সংবাদটি দেশের কোটি কোটি মানুষের মনে নতুন করে আশা, উদ্দীপনা এবং প্রেরণা জাগিয়েছে। এটি কেবল একজন নেত্রীর ফিরে আসা নয়, এটি গণতন্ত্র, মানবতা এবং ন্যায়ের পক্ষে এক মহান নৈতিক বিজয়।

আমরা লক্ষ্য করছি, বর্তমান বিএনপি সরকারের মন্ত্রীদের বক্তব্যে কোনো ধারাবাহিকতা নেই। একেকজন একেক রকম কথা বলছেন। কেউ বলছেন এক কথা, আরেকজন বলছেন তার সম্পূর্ণ বিপরীত কথা। এই অসংলগ্ন বক্তব্যই প্রমাণ করে, তারা নিজেরাও জানেন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঠেকিয়ে রাখা যাবে না। জনগণের নেত্রীকে জনগণ থেকে দূরে রাখা যায় না। ইতিহাস বারবার এই সত্যটি প্রমাণ করেছে।

আজকের সরকার প্রধান তারেক রহমান ১৭ বছর লন্ডনে ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি কোনোদিন দেশে ফিরে আসার কথা জোর দিয়ে বলেননি, জনগণের মাঝে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেননি। অথচ শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, “আমি আমার জন্মভূমি বাংলাদেশে ফিরতে চাই এবং জনগণের মাঝেই থাকতে চাই। জনগণই আমার শক্তি।”

এটাই পার্থক্য। একজন নেতা পালিয়ে বেড়ান, আরেকজন নেত্রী ফিরে আসতে চান। একজন ক্ষমতার জন্য বিদেশে থাকেন, আরেকজন জনগণের জন্য দেশে ফিরতে চান। এই একটি বাক্যই প্রমাণ করে কে জনগণের নেতা আর কে ক্ষমতালোভী। শেখ হাসিনার এই সাহসী উচ্চারণই তাঁর প্রথম নৈতিক বিজয়।

তাকে নিয়ে যে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেওয়া হয়েছে, তা নিয়ে দেশে এবং দেশের বাইরে বিজ্ঞ আইনজীবীদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, এই বিচার প্রক্রিয়া কতটা বৈধ, কতটা স্বচ্ছ, কতটা আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয়েছে।

তাঁর নামে যে হত্যা মামলাগুলো করা হয়েছে, তার আইনগত ভিত্তি অত্যন্ত দুর্বল। আইনজীবীরা মনে করেন, একটি মামলাও শেষ পর্যন্ত টিকবে না। অত্যন্ত দুঃখের বিষয়, ৬০০ খুনের অভিযোগ, কিন্তু তাদের মাঝে ১২৬ জনের হত্যার অভিযোগ আনা হয়েছে, তাদের অনেকেই পরবর্তীতে জীবিত অবস্থায় ফিরে এসেছেন বলে অভিযোগ উঠেছে। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জনগণের প্রাণপ্রিয় নেত্রীকে কখনো আটকে রাখা যাবে না। সত্যের জয় অবশ্যম্ভাবী। যারা এই মিথ্যা মামলা, ষড়যন্ত্র এবং পরিকল্পনার সঙ্গে জড়িত, তাদের মনে রাখা উচিত, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে আছেন, কাল ইতিহাসের কাঠগড়ায় তাদেরই দাঁড়াতে হবে। জনগণ সব দেখছে, সব বুঝছে, সব মনে রাখছে।

শেখ হাসিনার জীবনে স্বদেশ প্রত্যাবর্তন নতুন কিছু নয়। তিনি এর আগেও দুইবার স্বদেশে ফিরে এসেছিলেন। ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন শেষে তিনি ফিরে এসেছিলেন পিতৃহীন, মাতৃহীন, সর্বহারা অবস্থায়, কিন্তু জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে। ২০০৭-২০০৮ সালে প্রতিকূলতার মধ্যেও তিনি ফিরে এসেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবার হবে তাঁর তৃতীয়বার স্বদেশ প্রত্যাবর্তন। এবং এই প্রত্যাবর্তন হবে সবচেয়ে ঐতিহাসিক, সবচেয়ে গৌরবময়।

এই স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করতে বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী, সহযোগী সংগঠন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, প্রতিটি জায়গায় মানুষকে সংগঠিত করতে হবে। বিভেদ ভুলে, ব্যক্তি স্বার্থ ভুলে, দলের জন্য, দেশের জন্য এক কাতারে দাঁড়াতে হবে।

এই প্রত্যাবর্তন শুধু আওয়ামী লীগের জন্য নয়, এটি সমগ্র এশিয়া উপমহাদেশের জন্য একটি নজির স্থাপন করবে। যুগ যুগ ধরে মানুষ এখান থেকে অনুপ্রেরণা পাবে, শিক্ষা গ্রহণ করবে। একজন নারী নেত্রী কীভাবে সব ষড়যন্ত্র, সব বাধা অতিক্রম করে জনগণের কাছে ফিরে আসেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তাই দেশবাসীকে প্রস্তুত হতে হবে। সবাইকে রাজপথে নামতে হবে। তবে এই রাজপথে নামা কোনো একটি দলের পক্ষে নয়, এটি দেশকে রক্ষা করার জন্য। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। রাষ্ট্রকে উন্নত, সমৃদ্ধশালী করার জন্য।

আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা প্রতিষ্ঠান, আইন অঙ্গন, বিচার বিভাগ, মানবাধিকার, গণমাধ্যম ও বাকস্বাধীনতা আজ হুমকির মুখে। এগুলো রক্ষা করার জন্য রাজপথে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমাদের সকলকে এক হতে হবে।

শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা মানেই পদ্মা সেতু, মেট্রোরেল, ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনা মানেই দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, শান্তির বাংলাদেশ। তাঁকে ছাড়া বাংলাদেশের উন্নয়নের চাকা থেমে যাবে, এটা আজ জনগণ বুঝে গেছে।

লেখক সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক

Continue Reading

Previous: রায়গঞ্জে পুলিশি এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু, পুলিশকে আক্রমণ করলে জবাব মিলবেই, বার্তা মুখ্যমন্ত্রীর
Next: মূর্তি নেই, মন্দির নেই, কালীপুজোর পরের দিন কাঁকসার জঙ্গলে পূজিত হন বনকালী দেবী

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.