Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মূর্তি নেই, মন্দির নেই, কালীপুজোর পরের দিন কাঁকসার জঙ্গলে পূজিত হন বনকালী দেবী

মূর্তি নেই, মন্দির নেই, কালীপুজোর পরের দিন কাঁকসার জঙ্গলে পূজিত হন বনকালী দেবী

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T152722.513.webp

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: কালীপুজোর পরের দিন। শাল-পিয়ালের ঘন জঙ্গলের ভিতরে জড়ো হন হাজার হাজার মানুষ। নেই কোনও মূর্তি, নেই কোনও মন্দির। তবুও ভক্তির টানে প্রতি বছর এই দিনে কাঁকসার রাজকুসুম গ্রামের জঙ্গলে পুজো পান বনকালী।

সকাল থেকে শুরু হয়ে দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় পুজো। মাত্র কয়েক ঘণ্টার এই পুজোতেই জঙ্গল ভরে যায় মানুষের ভিড়ে। কাউকে আলাদা করে নিমন্ত্রণ করা হয় না। তবুও কাঁকসা ছাড়িয়ে অন্য জেলা থেকেও মানুষ ছুটে আসেন। কেউ মানসিক করেন, কেউ মানসিক পূরণ হলে পুজো দিতে আসেন।

স্থানীয় বাসিন্দা উত্তম কেস বলেন, ছোটবেলা থেকেই তিনি এই পুজো দেখে আসছেন। আগেও যেমন জঙ্গলের মধ্যে ধুমধাম করে পুজো হত, এখনও তেমনই হয়। তিনিও প্রতি বছর পুজো দিতে জঙ্গলে আসেন।

রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্য সনৎ কুমার রায় জানান, তাঁদের পূর্বপুরুষরাই এই পুজোর সূচনা করেছিলেন। প্রায় ৫০০ বছর আগে জঙ্গলের মধ্যে মূর্তি এনে পুজো করা হত।

পুজোর পুরোহিত ছিলেন কাঁকসার গোপালপুরের ভট্টাচার্য বাড়ির সদস্য। সেই সময় জঙ্গলে তেমন রাস্তাঘাট ছিল না। চারদিকে ধানখেত, তার মধ্যে দিয়ে আল ধরে হাঁটতে হত। সঙ্গে ছিল হিংস্র পশুর ভয়। তাই লাঠিয়াল সঙ্গে নিয়ে পুরোহিতকে জঙ্গলে আনা হত। এক বছর প্রবল বৃষ্টির সময় মাঠের আল দিয়ে জঙ্গলে পৌঁছতে খুব সমস্যা হয়। সেই বছরই পুরোহিত স্বপ্নাদেশ পান। দেবী তাঁকে তাঁর বাড়িতেই পুজো করতে বলেন।প্রায় ১০০ বছর আগে সেই নির্দেশ মেনে গোপালপুরে ভট্টাচার্য পরিবারে কালীপুজোর দিন মূর্তি এনে পুজো শুরু হয়। সেই পুজো আজও চলে।

পুরোহিত তখন দেবীর কাছে জানতে চেয়েছিলেন, জঙ্গলে মূর্তি না থাকলে সেখানে তিনি কোথায় পুজো দেবেন? উত্তরে দেবী জানিয়েছিলেন, জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটি চোখের আকৃতি দেখা যাবে। সেই গাছেই তিনি থাকবেন। সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই পুজো হবে। ভক্তরা নিজেরাই আসবেন পুজো দিতে। সেই রীতি মেনেই আজও কালীপুজোর পরের দিন রাজকুসুম গ্রামের জঙ্গলে বনকালীর পুজো হয়।

স্থানীয়রা বলেন, পুজোর জায়গার চারপাশে প্রতিটি গাছের গায়ে চোখের মতো আকৃতি দেখা যায়। সেটাই দেবীর উপস্থিতির প্রমাণ বলে বিশ্বাস করেন তাঁরা। মানুষ আসেন পরিবারের সুখ, শান্তি আর মনস্কামনা নিয়ে। মূর্তি আর মন্দির ছাড়াই ৫০০ বছরের এই বিশ্বাস আজও একইভাবে টিকে আছে কাঁকসার জঙ্গলে।

Continue Reading

Previous: শেখ হাসিনা কী স্বদেশে ফিরছেন
Next: দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭, আহত প্রায় শতাধিক

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.