Skip to content
নভেম্বর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গুজরাটে গ্রেফতার জইশ-ই-মহম্মদের জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও ২৩টি কার্তুজ

গুজরাটে গ্রেফতার জইশ-ই-মহম্মদের জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও ২৩টি কার্তুজ

Online Desk নভেম্বর 27, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: গুজরাটে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। শুক্রবার ভদোদরার জারোদ এলাকা থেকে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল এবং ২৩টি কার্তুজ। ধৃতের নাম মহম্মদ সাহারুল ইসলাম। তিনি অসমের বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই অভিযান চালায় গুজরাট এটিএস। জারোদ বাসস্ট্যান্ডের কাছে সন্দেহভাজন ওই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখছিলেন গোয়েন্দারা। তাঁর কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র থাকার খবরও পেয়েছিলেন তাঁরা। এরপর পরিকল্পনা করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গুজরাট ATS জানিয়েছে, ধৃত ব্যক্তি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের মূল লক্ষ্য উদ্ধার হওয়া অস্ত্র এবং কার্তুজ কোথা থেকে এলো তা খুঁজে বের করা। গুজরাটে তাঁর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং কার হাতে অস্ত্রগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে এটিএস।

এদিকে, গুজরাটে এই গ্রেপ্তারির মধ্যেই জম্মু ও কাশ্মীরে বিদেশি জঙ্গিদের সক্রিয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডে’-র রিপোর্ট অনুযায়ী, উপত্যকায় বর্তমানে প্রায় ৬৫ জন বিদেশি জঙ্গি সক্রিয় থাকতে পারে। তাঁদের মধ্যে প্রায় ৫৫ জন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার সদস্য। গোয়েন্দাদের দাবি, উপত্যকায় স্থানীয় জঙ্গিদের সংখ্যা বর্তমানে শূন্যে নেমে এসেছে। এই পরিস্থিতিতে বিদেশি জঙ্গিদের খুঁজে বের করতে তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।

Continue Reading

Previous: আরও চাপে ককরোচ জনতা পার্টি! অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও লুক আউট নোটিস
Next: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

সম্পর্কিত গল্প

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026

You may have missed

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026
arrest-e.jpg

গুজরাটে গ্রেফতার জইশ-ই-মহম্মদের জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও ২৩টি কার্তুজ

Online Desk নভেম্বর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.