Skip to content
নভেম্বর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আসন সমঝোতা নিয়ে অখিলেশের একতরফা সিদ্ধান্ত! কংগ্রেসে ক্ষোভ

আসন সমঝোতা নিয়ে অখিলেশের একতরফা সিদ্ধান্ত! কংগ্রেসে ক্ষোভ

Online Desk নভেম্বর 25, 2026
cong.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটের ঐক্যের কথা বারবার বলছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। কিন্তু ভোটের আসন ভাগাভাগি নিয়ে এবার দুই দলের মধ্যে সংঘাত প্রকাশ্যে আসতে শুরু করেছে। কংগ্রেসের সঙ্গে আলোচনা চলার মধ্যেই উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। দুই দলের আসন সমঝোতা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।

রিপোর্ট অনুযায়ী, আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। বিষয়টিকে ভালোভাবে দেখছে না কংগ্রেস। দলের একাংশের মতে, এই সিদ্ধান্ত তাদের অপমান করার শামিল। সূত্রের খবর, প্রথমে কংগ্রেস ১৮১টি আসন দাবি করেছিল। পরে সেই দাবি কমিয়ে ১০০-র বেশি আসনে সমঝোতার প্রস্তাব দেয় তারা। কিন্তু পাল্টা সমাজবাদী পার্টি মাত্র ২৬টি আসন দিতে চায় বলে জানা গিয়েছে। এর মধ্যেই পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করায় কংগ্রেসের অসন্তোষ আরও বেড়েছে। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।

কংগ্রেসের ক্ষোভের অন্যতম কারণ ঘোষিত পাঁচটি আসনের মধ্যে চারটিই পশ্চিম উত্তরপ্রদেশে। এর মধ্যে রয়েছে সাহারানপুর। এই লোকসভা কেন্দ্রের সাংসদ কংগ্রেসের উত্তরপ্রদেশের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ। ফলে এই আসনগুলিতে সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণা কংগ্রেসের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। সমাজবাদী পার্টির ঘোষিত প্রার্থীরা হলেন বেহট থেকে উমর আলি, সাহারানপুর থেকে আশু মালিক, কাইরানা থেকে নাহিদ হাসান এবং আমরোহা থেকে মাহবুব আলি। এঁরা প্রত্যেকেই সংশ্লিষ্ট এলাকার বর্তমান বিধায়ক। অন্য দিকে, ঝাঁসির ললিতপুর কেন্দ্র থেকে জ্যোতি লোধিকে প্রার্থী করেছে দল। রাজনৈতিকভাবে পশ্চিম উত্তরপ্রদেশের চারটি আসনই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলগুলিতে মুসলিম ও দলিত ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। কংগ্রেসের রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর কৌশলে এই ভোটব্যাঙ্ক বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্রের দাবি, ওই চারটি আসনের মধ্যে অন্তত দুটিতে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেসের।
সমাজবাদী পার্টির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইমরান মাসুদ। তাঁর প্রশ্ন, আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই কীভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হল? তাঁর বক্তব্য, কংগ্রেসও চাইলে ওই আসনগুলিতে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে। ক্ষুব্ধ ইমরান মাসুদ বলেন, “আমরা ভিক্ষুক নই। অখিলেশ যাদবের কাছ থেকে দয়া বা অনুদান পাওয়ার অপেক্ষায়ও নেই। আমাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে কেন?” কংগ্রেস সূত্রের দাবি, কোনও চাপের কাছে মাথা নত করবে না দল। একতরফা সিদ্ধান্ত বা কর্তৃত্ববাদী মনোভাবও মেনে নেওয়া হবে না।

Continue Reading

Previous: ২৫ নভেম্বর ২০২৬: কেমন কাটবে ১২টি রাশির ভাগ্য?
Next: একই পরিবারের তিন জনকে খুনে অভিযুক্তদের গুলি পুলিশের, জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

সম্পর্কিত গল্প

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026

You may have missed

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.