Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আর্থিক দুর্নীতি মামলায় আত্মসমর্পন করতে চান আখতার আলি

আর্থিক দুর্নীতি মামলায় আত্মসমর্পন করতে চান আখতার আলি

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
R-G-Kar-Akhtar-Ali.jpg

ওঙ্কার ডেস্ক: অভিযোগকারিই এখন অভিযুক্ত ! আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিতে আখতার আলির নামেই চার্জশিট জমা করেছে সিবিআই। এই ঘটনার আখতার আলিকে আলিপুর আদালতে হাজিরা দিতে বলা হলেও তিনি বারবার তা প্রত্যাখান করেছেন বলে দাবি আইনজীবি সঞ্জয় দাশগুপ্তের। অবশেষে আত্মসমর্পনের পথ বেছে নিলেন আখতার আলি। হাসপাতালের অন্দরের আর্থিক দুর্নীতিকান্ডের পর্দাফাঁস করেছিলেন তিনিই। আখতার আলির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআই আদালত।

২০২৪ সালে আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের কান্ডের সময় হাসপাতালের অন্দরে যে ব্যাপক আর্থিক দুর্নীতি র্যা কেট চলছে তা সামনে এনেছিলেন আখতার আলি। সেই ঘটনার প্রেক্ষিতে একাধিক চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। উল্লেখযোগ্যভাবে ঘটনা তদন্তের সময় নাম আসে খোদ আখতার আলির। শেষে তার বিরুদ্ধে চার্জশিট জমা করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।

আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি কান্ড মামলায় আখতার আলিকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আলিপুর সিভিল কোর্ট। আইনজীবি সঞ্জয় দাশগুপ্তের কথায়, “একাধিক বার আখতার আলিকে আদালতে সমন করা হলেও তিনি তা এরিয়ে যান”। তিনি আরও জানান, “আখতার আলি নিজের শারীরিক অসুস্থার কারণ জানালেও তা গ্রাহ্য করেনি আদালত”।
আখতার আলি সিবিআই-এর আনা সমস্ত আইনি অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে অভিযুক্ত আখতার আলি নিজেই হাসপাতাল থেকে সরাসরি আত্মসমর্পন করার কথা জানিয়েছেন। নির্বাচনের আগে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন আখতার। তিনি এও বলেন, “যদি আমি বেল পাই তাহলে যারা এই অভিযোগে জেল খাটছেন তারাও বেল পেয়ে যাবেন। সেই কারনেই তিনি আত্মসমর্পন করবেন”।

Post Views: 222

Continue Reading

Previous: ‘চাবি আনতে যাচ্ছি’ বলে ১৭ তলায় উঠে ঝাঁপ উদ্যোগপতির, ঘটনাস্থলেই মৃত্যু
Next: বিষাক্ত বায়ুতে দিল্লিকেও ছাপিয়ে গেল গাজিয়াবাদ, তথ্য প্রকাশ পরিবেশ গবেষণা সংস্থার

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026

You may have missed

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.