Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • স্থলভাগে তাণ্ডব চালাচ্ছে অ্য়াকভান, সোমবার পর্যন্ত দুর্যোগ দক্ষিণবঙ্গে! কলকাতায় কেমন থাকবে আকাশ?

স্থলভাগে তাণ্ডব চালাচ্ছে অ্য়াকভান, সোমবার পর্যন্ত দুর্যোগ দক্ষিণবঙ্গে! কলকাতায় কেমন থাকবে আকাশ?

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T104134.393.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: নির্ধারিত সময়ের অনেক আগেই উপকূল ছুঁয়েছে অ্যাকভান। শুক্রবার সকালে ৭টা নাগাদ সাড়ে ৮টার মধ্যে উপকূলে ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আবহাওয়া দফতরের হিসেব বলছে, এই প্রক্রিয়া শেষ হতে আরও ঘণ্টা দুয়েক লাগবে। উপকূলের কাছাকাছি আসতে আসতে ঝড়ের জোর অনেকটাই কমে গিয়েছে। একসময় ১১০ কিলোমিটার বেগে ঝাপটা বইবে বলে আশঙ্কা করা হয়েছিল। বাস্তবে সেই গতিবেগ এখন ৯০ কিলোমিটারের আশপাশে ঘোরাফেরা করছে।

এই ঝড় ঢুকেছে অন্ধ্র-ওড়িশা সীমানা লাগোয়া গোপালপুর দিয়ে। এখন উপকূল এলাকায় হাওয়া বইছে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার গতিতে। মাঝেমধ্যে দমকা উঠছে ৯০ পর্যন্ত। বাংলাতেও তার রেশ পড়েছে। কলকাতা থেকে উপকূলের জেলা, সর্বত্রই শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি আর হাওয়া চলছে। এই বৃষ্টি দিনভর চলবে।

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির রেশ সোমবার পর্যন্ত থেকে যাবে। সবচেয়ে বেশি ভোগান্তি হতে পারে পাঁচ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়ায় অতিভারী বর্ষণের সতর্কতা জারি আছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে।

অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা আর পুরুলিয়ায় শুক্রবার ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। দক্ষিণের বাকি জেলাগুলিতেও এদিক-ওদিক বৃষ্টি চলবে।

শনিবার থেকে বৃষ্টি কিছুটা ধরবে। তবু কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এখানে-ওখানে। রবি-সোমে নতুন করে কোনও সতর্কতা দেওয়া হয়নি। সোমবারের পর থেকে আবহাওয়া ফের শুকনো হতে শুরু করবে। শুক্রবার বিকেল পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যাওয়ায় বারণ আছে। তারপর আস্তে আস্তে পরিস্থিতি ভালো হবে।

উত্তরবঙ্গে ঝড়ের সরাসরি প্রভাব প্রায় নেই বললেই চলে। তবু সোমবার পর্যন্ত উত্তরের সব জেলায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদহে শুক্র-শনিবার বাজ পড়া-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী চার দিন পারদের খুব একটা পরিবর্তন হবে না। এরপর ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি নামতে পারে। শুক্রবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি। এটা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৩ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ৭ ডিগ্রি কম।

Continue Reading

Previous: গোপালপুরে আছড়ে পড়ার মুখে অ্যাকভান, উপকূলে দমকা হাওয়া আর প্রবল বর্ষণ, কতক্ষন চলবে তাণ্ডব?
Next: ছিল একাধিক খুনের অভিযোগ, উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে নিহত ডি-কোম্পানির প্রাক্তন সদস্য নাসিম দুরানি

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.