Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ছিল একাধিক খুনের অভিযোগ, উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে নিহত ডি-কোম্পানির প্রাক্তন সদস্য নাসিম দুরানি

ছিল একাধিক খুনের অভিযোগ, উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে নিহত ডি-কোম্পানির প্রাক্তন সদস্য নাসিম দুরানি

Online Desk নভেম্বর 20, 2026
1000244859.jpg

ওঙ্কার ডেস্ক: দাউদ ইব্রাহিমের অপরাধচক্র ডি-কোম্পানির এক সময়ের সদস্য নাসিম দুরানি পুলিশের গুলিতে নিহত। শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে। বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তাঁর। খুন, খুনের চেষ্টা ও ডাকাতি-সহ অন্তত ২৫টি গুরুতর অপরাধের অভিযোগ ছিল দুরানির বিরুদ্ধে। সম্প্রতি জোড়া খুনের ঘটনায় তাঁকে খুঁজছিল পুলিশ। তাঁর মাথার দামও ঘোষণা করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বুলন্দশহরের সেকেন্দ্রাবাদ থানা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুরানিকে ধরতে যৌথ অভিযান চালায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। নয়ডা এসটিএফের অতিরিক্ত পুলিশ সুপার রাজকুমার মিশ্র জানান, দুরানির গোপন আস্তানার সন্ধান পেয়েছিল পুলিশ। সেখান থেকে অন্যত্র পালানোর পরিকল্পনা করছিলেন তিনি। সেই খবর পেয়েই নির্দিষ্ট এলাকাটি ঘিরে ফেলে পুলিশবাহিনী। পুলিশের দাবি, ঘেরাওয়ের মুখে পড়ে গুলি চালাতে শুরু করেন দুরানি। পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে গুরুতর জখম হন দুরানি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন দুরানি। পুলিশি সূত্রের দাবি, শুধু দাউদ ইব্রাহিম নয়, ছোটা শাকিলের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ২০১৬-১৭ সালে গ্যাংস্টার ছোটা রাজনকে খুনের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই সময় তিহাড় জেলে বন্দি ছিলেন রাজন। পাক বংশোদ্ভূত লেখক তারেক ফাতাহকে হত্যার ষড়যন্ত্রেও দুরানির নাম জড়িয়েছিল। সম্প্রতি দিল্লিতে পরপর দু’টি খুনের ঘটনায় পুলিশের নজরে ছিলেন এই অভিযুক্ত। গত ১৬ নভেম্বর দিল্লির সনিয়া বিহার এলাকায় সমীর নামে এক ব্যক্তিকে খুন করা হয়। দিল্লির মন্ত্রী কপিল মিশ্রের অফিসের সামনেই ঘটে ওই ঘটনা। তদন্তে নেমে দুরানিকে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ। দিল্লির আরও একটি খুনের মামলাতেও তাঁকে খুঁজছিলেন তদন্তকারীরা। এবার উত্তরপ্রদেশে পুলিশের অভিযানে তাঁর মৃত্যু হল।

Continue Reading

Previous: স্থলভাগে তাণ্ডব চালাচ্ছে অ্য়াকভান, সোমবার পর্যন্ত দুর্যোগ দক্ষিণবঙ্গে! কলকাতায় কেমন থাকবে আকাশ?
Next: শিকাগো থেকে ‘সাইড প্লেয়ার’ মন্তব্য, বিদেশের মাটিতে ভারতকে ছোট করলেন রাহুল? তুমুল বিতর্কে বিরোধী দলনেতা

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.